Homeচাকরি খবরস্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! মুর্শিদাবাদ জেলায় একাধিক পদে নিয়োগ

স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! মুর্শিদাবাদ জেলায় একাধিক পদে নিয়োগ

মুর্শিদাবাদ জেলা প্রশাসনে কাজের সুযোগ তৈরি হয়েছে। জেলার সরকারি ওয়েবসাইটে ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের অধীন ‘অফিসার অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ’-এর তরফে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে যোগ্য প্রার্থীদের আবেদন জানাতে বলা হয়েছে। সরকারি ক্ষেত্রে চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে […]

- Advertisement -

মুর্শিদাবাদ জেলা প্রশাসনে কাজের সুযোগ তৈরি হয়েছে। জেলার সরকারি ওয়েবসাইটে ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের অধীন ‘অফিসার অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ’-এর তরফে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে যোগ্য প্রার্থীদের আবেদন জানাতে বলা হয়েছে। সরকারি ক্ষেত্রে চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।

কোন কোন পদে নিয়োগ?

মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতরে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে একটি শূন্যপদ রয়েছে, যেখানে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলে মাসে ১৮ হাজার টাকা বেতন মিলবে। ডেন্টাল সার্জেন পদে একটি শূন্যপদে ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন, বেতন ৪২ হাজার টাকা। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদে একটি শূন্যপদ রয়েছে, যেখানে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন, মাসিক বেতন ১০ হাজার টাকা। স্টাফ নার্স পদে মোট ২১টি শূন্যপদ রয়েছে, নার্সিংয়ে ডিগ্রি থাকলে মাসে ২৫ হাজার টাকা বেতন পাওয়া যাবে। মেডিক্যাল অফিসার পদে ৪টি শূন্যপদ রয়েছে, এমবিবিএস ডিগ্রিধারীদের জন্য মাসে ৬০ হাজার টাকা বেতন নির্ধারিত। এই পদগুলি ছাড়াও আরও কয়েকটি পদে নিয়োগ হবে। তবে সব ক্ষেত্রেই চুক্তিভিত্তিকভাবে এক বছরের জন্য কাজ করতে হবে, প্রয়োজনে মেয়াদ বাড়তে পারে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news