Homeচাকরি খবরস্টেট ব্যাংকে চাকরির সুযোগ, সার্কেল অফিসার পদে ২০৫০ নিয়োগ

স্টেট ব্যাংকে চাকরির সুযোগ, সার্কেল অফিসার পদে ২০৫০ নিয়োগ

JKNews24 Disk: পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থী ব্যাংকিং সেক্টরে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান, তাঁদের জন্য এ এক বড় সুখবর। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ২০২৫-২৬ বর্ষের জন্য সার্কেল বেসড অফিসার (Circle Based Officer – CBO) পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ২০৫০টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন […]

- Advertisement -

JKNews24 Disk: পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থী ব্যাংকিং সেক্টরে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান, তাঁদের জন্য এ এক বড় সুখবর। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ২০২৫-২৬ বর্ষের জন্য সার্কেল বেসড অফিসার (Circle Based Officer – CBO) পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ২০৫০টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পদ রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলেও। আবেদন করার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নিয়োগ পদ্ধতি এবং বেতন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।

স্টেট ব্যাংকে ২০৫০ সার্কেল অফিসার নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত বিজ্ঞপ্তি (Advertisement No: CRPD/CBO/2025-26/18) অনুযায়ী, ২০২৫-২৬ বর্ষে সার্কেল বেসড অফিসার (CBO) পদে সারা দেশের বিভিন্ন সার্কেলে মোট ২০৫০টি নিয়মিত শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে বেঙ্গালুরু, কলকাতা ও লখনউ সার্কেলে সর্বাধিক ২০০টি করে শূন্যপদ রয়েছে, পাশাপাশি মহারাষ্ট্র (১৯৪), চেন্নাই (১৬৫), মুম্বাই (১৪৩) সহ অন্যান্য সার্কেলেও উল্লেখযোগ্য সংখ্যক পদ খালি আছে।

কলকাতা সার্কেলের আওতায় পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিম মিলিয়ে এই নিয়োগে শূন্যপদ রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা সার্কেলে ক্যাটেগরিভিত্তিক শূন্যপদের বিন্যাস হলো— জেনারেল (GEN) ক্যাটাগরিতে ৮১টি, এসসি (SC) ক্যাটাগরিতে ৩০টি, এসটি (ST) ক্যাটাগরিতে ১৫টি, ওবিসি (OBC) ক্যাটাগরিতে ৫৪টি এবং ইডব্লিউএস (EWS) ক্যাটাগরিতে ২০টি শূন্যপদ রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

আবেদনের যোগ্যতা

এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে, পাশাপাশি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীর যেকোনো শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক বা রিজিওনাল রুরাল ব্যাঙ্কে অফিসার পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যা ৩১.১২.২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন হতে হবে। এছাড়াও যে সার্কেলের জন্য আবেদন করা হবে, সেই সার্কেলের স্থানীয় ভাষা পড়া, লেখা ও বুঝতে দক্ষ হওয়াও আবশ্যিক।

--Advertisement--

বয়সসীমা

প্রার্থীর বয়স ২১ বছরের কম এবং ৩০ বছরের বেশি হওয়া চলবে না। অর্থাৎ, প্রার্থীর জন্ম ০১.০১.১৯৯৬ থেকে ৩১.১২.২০০৪-এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

ক্যাটাগরিবয়সে ছাড়
SC/ ST৫ বছর
OBC৩ বছর
PwD১০ থেকে ১৫ বছর পর্যন্ত

কীভাবে আবেদন করবেন?

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের প্রথমে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.bank.in/web/careers-এ যেতে হবে। সেখানে ‘Click here for new registration’ অপশনে ক্লিক করে নিজের নাম, বয়স, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল ও ইমেলে আসা ওটিপি ভেরিফাই হয়ে গেলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর লগইন করে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

--Advertisement--

আবেদন ফি

ক্যাটাগরিআবেদন ফি
General, OBC এবং EWS প্রার্থীদের জন্য:৭৫০/- টাকা।
SC, STএবং PwBD প্রার্থীদের জন্য:কোনো ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

আগ্রহী প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখগুলো নিচে দেওয়া হলো:

  • অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা: ২৯.০১.২০২৬ থেকে ১৮.০২.২০২৬ পর্যন্ত।
  • অনলাইন পরীক্ষার প্রবেশপত্র (Call Letter) ডাউনলোড: মার্চ ২০২৬ (সম্ভাব্য)।
  • অনলাইন পরীক্ষার তারিখ: মার্চ ২০২৬ (সম্ভাব্য)।
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news