SBI Clerk Notification 2025: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর এসেছে—স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) জুনিয়র অ্যাসোসিয়েটস পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে রয়েছে অনেক সংখ্যক শূন্যপদ। আপনি যদি স্থায়ী ও সম্মানজনক একটি সরকারি চাকরির খোঁজে থাকেন, তাহলে এটি হতে পারে আপনার জন্য এক দারুণ সুযোগ। কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন, আর নিয়োগ প্রক্রিয়াই বা কী—এসব কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছে JKNEWS24 BANGLA-র আজকের এই প্রতিবেদন। তাই দেরি না করে এখনই জেনে নিন নিয়োগ সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ তথ্য।
- নিয়োগকারী সংস্থা- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)।
- পদের নাম- জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টোমার সাপোর্ট এবং সেলস) / ক্লার্ক।
- মোট শূন্যপদ- প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ৬৫৮৯ টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ৫১৮০ টি নিয়মিত প্ৰাৰ্থী এবং ১৪০৯ টি ব্যাকলগ প্রার্থীদের জন্য।
SBI Clerk Notification 2025:
বয়সসীমা
আবেদনকারীদের বয়স ১ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে যারা সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত, যেমন SC, ST, OBC ইত্যাদি, তারা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সসীমায় অতিরিক্ত ছাড় পাবেন। তাই আবেদন করার আগে অবশ্যই নিজের বয়স এবং শ্রেণিভুক্তির তথ্য যাচাই করে নিন, যেন আবেদন প্রক্রিয়ায় কোনো ভুল না হয়।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্যে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে।
বেতন
সাধারণ শহরগুলোর ক্ষেত্রে একজন কেরানি ক্যাডারের কর্মীর শুরুতে মূল বেতন থাকে ২৬,৭৩০/- টাকা। তবে মুম্বাইয়ের মতো বড় মেট্রো শহরে যদি পোস্টিং হয়, তাহলে মোট প্রারম্ভিক বেতন প্রায় ৪৬,০০০/- টাকার মতো দাঁড়ায়। এই বেতনের মধ্যে রয়েছে ডিএ (মহার্ঘ ভাতা) সহ অন্যান্য বর্তমান হারে প্রাপ্য ভাতা।
আবেদন মূল্য
জেনারেল, ওবিসি, এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্যে ৭৫০ টাকা। এবং এসটি, এসসি, পিডব্লিউবিডি/ এক্সএস/ ডিএক্সএস প্রার্থীদের জন্যে কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের প্রক্রিয়া
যাঁরা এই পদে আবেদন করতে ইচ্ছুক এবং প্রয়োজনীয় যোগ্যতা রাখেন, তাঁরা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন এসবিআইয়ের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট – https://bank.sbi/web/careers/current-openings অথবা https://www.sbi.co.in/web/careers/current-openings – এই দুটি লিংকের যেকোনো একটিতে গিয়ে। তবে মনে রাখবেন, অনলাইনে আবেদন করার শেষ দিন ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার।
| তথ্য | লিংক |
|---|---|
| বিস্তারিত নোটিফিকেশন ডাউনলোড করুন | Download PDF |
| অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন | https://www.onlinesbi.sbi/?ref=cybrhome |









