Homeঅর্থনীতি৮ বছরের রিটার্ন ৩ গুণ! Sovereign Gold Bond-এ বিনিয়োগকারীদের সুখবর

৮ বছরের রিটার্ন ৩ গুণ! Sovereign Gold Bond-এ বিনিয়োগকারীদের সুখবর

সোভারিন গোল্ড বন্ডে (Sovereign Gold Bond) বিনিয়োগকারীদের জন্য সুখবর! ২০১৭-১৮ সিরিজ VIII-এ যারা বিনিয়োগ করেছিলেন । তারা ৮ বছরের অপেক্ষার পর মেয়াদ পূর্তিতে ৩১৭ শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন। অর্থাৎ তিনগুণের বেশি লাভ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই বন্ডের ফাইনাল রিডেম্পশন প্রাইসও ঘোষণা করেছে। RBI-এর তথ্য অনুযায়ী, মেয়াদ পূর্তির মূল্য ধরা হয়েছে ১২,৩০০ টাকা প্রতি […]

- Advertisement -

সোভারিন গোল্ড বন্ডে (Sovereign Gold Bond) বিনিয়োগকারীদের জন্য সুখবর! ২০১৭-১৮ সিরিজ VIII-এ যারা বিনিয়োগ করেছিলেন । তারা ৮ বছরের অপেক্ষার পর মেয়াদ পূর্তিতে ৩১৭ শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন। অর্থাৎ তিনগুণের বেশি লাভ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই বন্ডের ফাইনাল রিডেম্পশন প্রাইসও ঘোষণা করেছে। RBI-এর তথ্য অনুযায়ী, মেয়াদ পূর্তির মূল্য ধরা হয়েছে ১২,৩০০ টাকা প্রতি ইউনিটে। এই ঘোষণা বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে।

RBI র ঘোষণায় খুশি বিনিয়োগকারীরা (Sovereign Gold Bond)

Zee News-এর রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ঘোষণা করেছে যে, ২০ নভেম্বর মেয়াদপূর্তি হওয়া সোভারিন গোল্ড বন্ডের রিডেম্পশন মূল্য ধরা হয়েছে ১৩,২০০ টাকা প্রতি ইউনিটে। এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ১৭, ১৮ এবং ১৯ নভেম্বরের ৯৯৯ বিশুদ্ধ সোনার গড় দামের ভিত্তিতে। মনে রাখতে হবে, ২০১৭ সালের নভেম্বর মাসে এই বন্ড ইস্যু করার সময় প্রতি গ্রাম সোনার দাম ছিল ২,১৫১ টাকা। অর্থাৎ, যাঁরা সেই সময় বিনিয়োগ করেছিলেন, তাঁরা ৮ বছর পরে প্রতি ইউনিটে ৯,৩৪৯ টাকার লাভ পেয়েছেন। তবে প্রশ্ন থেকে যায়, কেন এই বন্ডে রিটার্নের পরিমাণ এত বেশি?

কেন এত বেশি রিটার্ন?

ভারত সরকারের Sovereign Gold Bond-এ বিনিয়োগকারীদের জন্য আনন্দের খবর, কারণ এই বন্ডে বার্ষিক চক্রবৃদ্ধির হার (CAGR) এখন ১৯.৭ শতাংশে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে ২০২৩ সাল পর্যন্ত দেওয়া প্রতিবছরের ২.৫ শতাংশ সুদ। ফলে ২০১৭ সাল থেকে এই বন্ডে বিনিয়োগকারীরা বিপুল রিটার্ন পেয়েছেন, যা তাদের মুখে হাসি ফোটিয়েছে। Sovereign Gold Bond-এর এই সাফল্যের পিছনে রয়েছে বিগত বছরগুলিতে সোনার দামের ক্রমবর্ধমান উত্থান। সাম্প্রতিককালে সোনার বাজারে যে বৃদ্ধি দেখা গেছে, তাতে SGB বিনিয়োগকারীরা বাজার দর অনুযায়ী যথেষ্ট লাভবান হয়েছেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

উল্লেখ্য, Sovereign Gold Bond এ বিনিয়োগের পর মেয়াদ শেষে আর আলাদা করে টাকা পাওয়ার জন্য আবেদন করতে হয় না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, মেয়াদ পূর্তির পর বিনিয়োগকারীর আসল এবং সুদ অর্থাৎ লাভের টাকা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যায়। বলে রাখি, ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে মেয়াদ শেষের পর প্রাপ্ত মূল ক্যাপিটাল গেইন সম্পূর্ণ করমুক্ত। এছাড়াও মেয়াদের আগেই এই বন্ড বিক্রি করতে চাইলে তাতে ইনডেক্সশন বসানো হবে।

--Advertisement--
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news