JKNews24 Disk: নির্ধারিত দিনে কনস্টেবল ও রাইফেলম্যান পদে নিয়োগের পরীক্ষা আর হচ্ছে না। Staff Selection Commission (এসএসসি) জানিয়েছে, এই পদগুলির জন্য নির্ধারিত কম্পিউটার বেসড এগ্জ়ামিনেশন আপাতত স্থগিত রাখা হয়েছে (SSC Exam Schedule)। আগামী ২৩ ফেব্রুয়ারি সেন্ট্রাল আর্মড ফোর্সেস, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এবং অসম রাইফেল পরীক্ষার আয়োজন হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের নতুন তারিখ ও আপডেট জানতে এসএসসি-র অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কী কারণে হচ্ছে না পরীক্ষা? (SSC Exam Schedule 2026)
Staff Selection Commission (এসএসসি) পরীক্ষা স্থগিতের ঘোষণা করলেও কেন নির্ধারিত দিনে তা হচ্ছে না, সে বিষয়ে কোনও স্পষ্ট কারণ জানায়নি। তবে জানানো হয়েছে, পুনর্নির্ধারিত তারিখে পরীক্ষা হলে পরীক্ষার্থীরা ‘সেলফ স্লট সিলেকশন’-এর সুবিধা পাবেন না। অর্থাৎ, আগের মতো নিজের পছন্দের পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার দিন বা শিফট বেছে নেওয়ার সুযোগ থাকবে না—এসএসসি-র তরফ থেকেই সেগুলি নির্ধারণ করা হবে।
বিকল্প ব্যবস্থা:
Staff Selection Commission (এসএসসি) জানিয়েছে, কোন শহরে প্রার্থীদের পরীক্ষা দিতে হবে সেই তথ্য পরীক্ষা শুরুর ৮–১০ দিনের মধ্যে জানানো হবে। পাশাপাশি অ্যাডমিট কার্ড পরীক্ষার ২–৩ দিন আগে থেকে ডাউনলোড করা যাবে। ২০২৬ সালে এই পরীক্ষার মাধ্যমে মোট ২৫,৪৮৭টি রাইফেলম্যান ও কনস্টেবল পদের জন্য প্রথম ধাপের যোগ্যতা যাচাই হবে। পরীক্ষার্থীদের এক ঘণ্টার মধ্যে ৮০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে।







