JKNews24 Disk: যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য দারুণ সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের তরফে প্রকাশিত হয়েছে স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি (HSSC Stenographer Recruitment 2026)। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ২ হাজার শূন্যপদে কর্মী নেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় হল, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কেবল উচ্চ মাধ্যমিক পাশ হলেই চলবে। শুধু তাই নয়, নিয়োগের শুরু থেকেই মিলবে আকর্ষণীয় বেতন। যোগ্যতা, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ-সহ সব বিস্তারিত জানতে হলে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই সিইটি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি, ভারতের যে কোনও স্বীকৃত বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী (উচ্চ মাধ্যমিক) পাশ করা থাকতে হবে অথবা তার সমমানের কোনও যোগ্যতা থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪২ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী আবার সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
বেতন কাঠামো
স্টেনোগ্রাফার পদে নির্বাচিত হলে প্রার্থীদের প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী ডিএ, এইচআরএ সহ অন্যান্য ভাতাও যুক্ত থাকবে।
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বার করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন।
উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
HSSC Official Recruitment: Download Now