রাজ্যে ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিনের টানাপড়েনের অবসান ঘটতে শুরু করেছে। Supreme Court of India-এর কড়া নির্দেশের পর অবশেষে বিশেষ ট্রাইব্যুনাল সক্রিয় হয়েছে। শনিবার রাত থেকেই Election Commission of India-এর পোর্টালে অনলাইনে আবেদন বা আপিল করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিল সংক্রান্ত বিষয়ে জুডিশিয়াল আধিকারিকদের সিদ্ধান্তে অসন্তুষ্ট ভোটাররা এখন এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।
গত ২০ মার্চ Supreme Court of India-এর কড়া নির্দেশের পর Election Commission of India অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে রাজ্যের ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করেছে। শনিবার রাত থেকেই কমিশনের অনলাইন পোর্টাল সক্রিয় হয়েছে, ফলে আবেদন ও আপিলের প্রক্রিয়া এখন অনেকটাই সহজ হয়েছে। তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পাশাপাশি এখন SIR (Second Inspection Report) সংক্রান্ত বিষয়েও সরাসরি এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন সাধারণ ভোটাররা।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনে ভোটার তালিকা সংক্রান্ত আপিল করার ধাপ
ভোটার তালিকা নিয়ে কোনও সমস্যা থাকলে এখন ঘরে বসেই সহজে আপিল করা যাবে Election Commission of India-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেওয়া হলো—
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
১. ওয়েবসাইটে প্রবেশ ও লগইন
প্রথমে voters.eci.gov.in ওয়েবসাইটে যান। যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। নতুন হলে ‘Sign-Up’ অপশনে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।
২. আপিল অপশন নির্বাচন
লগইন করার পর হোমস্ক্রিনে ‘Submit Appeal for Individuals (Under Adjudication)’ অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
৩. OTP দিয়ে ভেরিফিকেশন
এরপর EPIC নম্বর বা মোবাইল নম্বর দিয়ে OTP-এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করুন। যদি আগে প্রোফাইল তৈরি না করে থাকেন, তাহলে আগে সাইন আপ করে নিতে হবে।
৪. EPIC নম্বর দিয়ে সার্চ
পরবর্তী ধাপে নির্দিষ্ট বক্সে নিজের ভোটার আইডি বা EPIC নম্বর লিখে ‘Search’ বাটনে ক্লিক করুন।
৫. আবেদনকারীর তথ্য পূরণ
‘Appellant Details’ স্ক্রিনে আপনার নাম ও ভোটার আইডি আগে থেকেই দেখা যাবে। এখানে নিজের অ্যাকটিভ মোবাইল নম্বর, পূর্ণ ঠিকানা ও পিনকোড সঠিকভাবে লিখতে হবে।
৬. আপিলের কারণ ও দাবি
এরপর কেন আপনি আপিল করছেন (Brief facts) তা সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে লিখুন। পাশাপাশি আপনি কী ধরনের সংশোধন বা সমাধান চান (Relief sought), তা ৫০০ শব্দের মধ্যে উল্লেখ করুন।
৭. আবেদন জমা দিন
সবশেষে আপনার অবস্থানের জায়গার নাম লিখে ‘Submit’ বাটনে ক্লিক করলেই আপিল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
৮. ট্রাইবুনালে অনলাইনে আবেদন সাবমিট হয়ে গেলে আপনার আপিলটি কোন পর্যায়ে আছে, তা জানার জন্য পোর্টালে ‘Track Appeal for Individuals (Under Adjudication)’ অপশনে ক্লিক করুন। এরজন্য আপনাকে সেই আপিল ভোটারের ভোটার কার্ড নম্বর উল্লেখ করে Search এ ক্লিক করুন। তবে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যদি আপনার নাম চূড়ান্ত বা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকায় না থাকে এবং আপনি যদি কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে চান, তবে হাতে মাত্র ১৫ দিন সময় পাবেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপেলেট ট্রাইব্যুনালে আবেদন না করেন, কমিশন ধরে নেবে আপনার আর কোনো অভিযোগ নেই। ফলে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ সেই বারের মতো চিরতরে হারিয়ে যেতে পারে।
| পরিষেবার নাম | লিঙ্ক |
|---|---|
| Submit Appeal Tribunal Deleted Voter Link | Click |
| Voter Service Portal Link | Click Now |
| Track Appeal for Individuals (Under Adjudication) | Click Now |
অফলাইনে কিভাবে আবেদন করতে হবে
অফলাইনে আবেদন করার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আবেদনকারীকে নিজের এলাকার মহকুমা শাসক (SDO) বা জেলাশাসক (DM)-এর দপ্তরে গিয়ে সশরীরে আবেদনপত্র জমা দিতে হবে। এরপর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেই আবেদনটি ডিজিটাল পদ্ধতিতে ট্রাইব্যুনাল তথা অবসরপ্রাপ্ত বিচারবিভাগীয় আধিকারিকদের কাছে পাঠিয়ে দেবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, Election Commission of India এখনও পর্যন্ত অফলাইনে আবেদন করার জন্য কোনও নির্দিষ্ট গাইডলাইন বা বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেনি। ঠিক কোন ফর্ম পূরণ করতে হবে বা কী কী নথি জমা দিতে হবে, তা নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, অনলাইনে আবেদন করার পর এডিট অপশন না থাকায় অনেক আবেদনকারী সমস্যায় পড়ছেন।
