Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)সংঘাতে দূরে থাকতে চায় যুক্তরাজ্য, প্রকাশ্যে ক্ষোভ ট্রাম্পের

সংঘাতে দূরে থাকতে চায় যুক্তরাজ্য, প্রকাশ্যে ক্ষোভ ট্রাম্পের

- Advertisement -

JKNews24 Disk: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাজ্য সরাসরি এই সংঘাতে জড়াতে চায় না। তবে একই সময়ে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানে হামলা চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি চান ডোনাল্ড ট্রাম্প। তবে লন্ডনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানাতে দেরি হওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প।

সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে কিয়ার স্টারমার অস্বাভাবিকভাবে বেশি সময় নিয়েছেন। ব্রিটিশ দৈনিক The Daily Telegraph-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

তিনি আরও মন্তব্য করেন, দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ইতিহাসে এমন পরিস্থিতি সম্ভবত আগে দেখা যায়নি। ট্রাম্পের দাবি, সিদ্ধান্তে বিলম্বের পেছনে আইনি বৈধতা নিয়ে উদ্বেগ কাজ করছিল—যা নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

এর আগে United States Central Command (সেন্টকম) জানিয়েছে, ইরানের হামলায় চার মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গুরুতর আহত এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মোট নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনো চলমান এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে।

--Advertisement--

এর আগে সেন্টকম জানায়, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHAN
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -
Related news