Homeটেকনলজি ও গ্যাজেটসটেকপেট্রোলের ঝামেলা শেষ! এক চার্জে ৩০০ কিমি রেঞ্জ দেওয়া সেরা ই-স্কুটার

পেট্রোলের ঝামেলা শেষ! এক চার্জে ৩০০ কিমি রেঞ্জ দেওয়া সেরা ই-স্কুটার

JKNews24 Disk: ভারতের বাজারে ইলেকট্রিক টু-হুইলার, বিশেষ করে ইলেকট্রিক স্কুটার, খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। পেট্রোলের বাড়তে থাকা দাম, কম রক্ষণাবেক্ষণ খরচ আর পরিবেশ দূষণ কমানোর চিন্তাই এখন মানুষকে ইভি-র দিকে টানছে (Electric Scooter)। তার উপর ক্রেতাদের কাছে সবথেকে বড় আকর্ষণ হল—একবার চার্জ দিলেই অনেক স্কুটার এখন ১৫০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিচ্ছে। ফলে অফিস […]

- Advertisement -

JKNews24 Disk: ভারতের বাজারে ইলেকট্রিক টু-হুইলার, বিশেষ করে ইলেকট্রিক স্কুটার, খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। পেট্রোলের বাড়তে থাকা দাম, কম রক্ষণাবেক্ষণ খরচ আর পরিবেশ দূষণ কমানোর চিন্তাই এখন মানুষকে ইভি-র দিকে টানছে (Electric Scooter)। তার উপর ক্রেতাদের কাছে সবথেকে বড় আকর্ষণ হল—একবার চার্জ দিলেই অনেক স্কুটার এখন ১৫০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিচ্ছে। ফলে অফিস যাতায়াত হোক বা দৈনন্দিন কাজ, এক চার্জেই সহজে সব সামলানো যাচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা এমনই ৫টি ইলেকট্রিক স্কুটার নিয়ে কথা বলব, যেগুলি এক চার্জে প্রায় ৩০০ কিলোমিটার রেঞ্জ দেওয়ার দাবি করছে।

Ola S1 Pro Sport

দীর্ঘ রেঞ্জের ইলেকট্রিক স্কুটারের কথা উঠলেই সবার আগে Ola-র নাম সামনে আসে। কারণ, এই স্কুটারে দেওয়া হয়েছে শক্তিশালী 5.2 kWh ব্যাটারি, যা কোম্পানির দাবি অনুযায়ী এক চার্জে সর্বোচ্চ ৩২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। পারফরম্যান্সের দিক থেকেও এটি যথেষ্ট চমকপ্রদ—এতে রয়েছে 5.5 kW মোটর, আর টপ স্পিড পৌঁছাতে পারে ঘণ্টায় ১৪১ কিলোমিটার পর্যন্ত। সব মিলিয়ে দামও তুলনামূলক আকর্ষণীয়, কারণ এই Ola ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে মাত্র ১,৬৪,৯৯৯ টাকা থেকে।

Simple One Gen 2

নতুন প্রজন্মের ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে Simple One Gen 2 খুব অল্প সময়েই ক্রেতাদের নজর কেড়েছে। এই মডেলে রয়েছে শক্তিশালী 5 kWh ব্যাটারি, যা এক চার্জে সর্বোচ্চ ২৬৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। পারফরম্যান্সের দিক থেকেও স্কুটারটি পিছিয়ে নেই—এতে দেওয়া হয়েছে 8.8 kW মোটর, যার ফলে এর টপ স্পিড ঘণ্টায় ১১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সব মিলিয়ে ফিচার ও রেঞ্জের তুলনায় দামও বেশ প্রতিযোগিতামূলক, কারণ এর এক্স-শোরুম মূল্য মাত্র ১,৭৭,৯৯৯ টাকা

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

TVS iQube ST

বিশ্বস্ত ব্র্যান্ড TVS-এর এই ইলেকট্রিক স্কুটারটি এখন বিক্রির নিরিখে বাজারের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। স্কুটারটিতে রয়েছে 5.3 kWh ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ২১২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে 4.4 kW মোটর, যার ফলে স্কুটারটির টপ স্পিড ঘণ্টায় ৮২ কিলোমিটার পর্যন্ত ওঠে। রেঞ্জ, নির্ভরযোগ্যতা আর ব্র্যান্ড ভ্যালু মিলিয়ে এর এক্স-শোরুম দাম মাত্র ১,৬২,৭০৪ টাকা

--Advertisement--

River Indie

স্পোর্টি লুক আর মজবুত বিল্ড কোয়ালিটির জন্য এই গাড়িটি নজর কাড়ে। এটিতে 4 kWh ব্যাটারি রয়েছে, যেটি একবার চার্জ দিলে 163 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। আর গাড়িটিতে 6.7 kW মোটর থাকছে, যেটি 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতি উৎপন্ন করতে পারে। এই স্কুটারের এক্স শোরুম দাম মাত্র 1,42,999 টাকা।

PURE EV Epluto 7G Max

সাশ্রয়ী দামে যারা দীর্ঘ রেঞ্জ চান, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প। এটিতে 3.5 kWh ব্যাটারি দেওয়া রয়েছে, যেটি 150 থেকে 211 কিলোমিটার রেঞ্জ দেয়। গাড়িটিতে 2.2 kW মোটর থাকছে। এই গাড়ির টপ স্পিড 72 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর এক্স শোরুম দাম মাত্র 1,17,699 টাকা।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -