তামাক ও পান মশলায় নতুন কর! আগামী বাজেটেই হতে পারে ঘোষণা

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

আগামী কেন্দ্রীয় বাজেটে বড় চমক আসতে পারে। জানা যাচ্ছে, তামাক ও পান মশলায় নতুন কর আরোপ করা হতে পারে, অর্থাৎ তামাক ও পান মশলার ওপর এবার ন্যাশনাল ক্যালামিটি কন্টিনজেন্ট ডিউটি (NCCD) বা GST আরোপ করা হতে পারে (GST on Tobacco) । সরকারি সূত্রের খবর অনুযায়ী, সরকারের মূল লক্ষ্য এই পণ্যগুলোর উপর মোট পরোক্ষ করের বোঝা বজায় রাখা, যাতে এটি হঠাৎ কমে না যায়। বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

কেন নতুন কর আরোপের সম্ভাবনা? (GST on Tobacco) 

মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, জিএসটি ২.০ কাঠামোতে বিলাসবহুল পণ্যের উপর ৪০ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে, যার ফলে তামাক ও পান মশলার মতো পণ্যের উপর করের বোঝা কিছুটা কমতে পারে। তাই রাজস্বের ঘাটতি মেটাতে কেন্দ্র আলাদা একটি তামাক ও পান মশলায় নতুন কর আরোপের পরিকল্পনা করছে। সরকারের মূল উদ্দেশ্য একটাই, এই ধরনের উচ্চ রাজস্বের পণ্যের উপর মোট করের হার যাতে কমানো না হয়, সেই ভারসাম্য বজায় রাখা। নতুন এই কর জিএসটি কাঠামোর বাইরে থাকায় এটি কার্যকর করতে কোনও জিএসটি কাউন্সিলের অনুমোদনের প্রয়োজন হবে না; বরং এটি সরাসরি সংসদে আর্থিক বিলের সংশোধনী হিসেবে উপস্থাপন করা হবে এবং সংসদে বিল পাস হলেই কার্যকর হবে।

বর্তমান করের অবস্থা

বলে দিই, বর্তমানে তামাকজাত পণ্যের উপর মোট করের বোঝা ৫৩% এবং পান মশলার উপর ৮৮%। এর মধ্যে ২৮% জিএসটি এবং বাকিটা বিভিন্ন হারে কম্পেনসেশন সেস মারফত আরোপ করা হয় (GST on Tobacco) । তবে জিএসটি ২.০ চালু হওয়ার পর এবং পুরনো ঋণ পরিশোধ শেষ হলে এই কর কমে আসবে ৪০%-এ। সেই কারণেই রাজস্বের ঘাটতি পূরণ করতে সরকার এবার বিকল্প পথ খুঁজছে।

এদিকে, এই প্রস্তাবের সঙ্গে জড়িত রয়েছে জিএসটি কম্পেনসেশন সেস ব্যবস্থার অবসান। ২০১৭ সালে জিএসটি চালু হওয়ার পর রাজ্যগুলির রাজস্ব নিশ্চিত করতে এই সেস চালু করা হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালের পর কেন্দ্র প্রায় ২.৭ লক্ষ কোটি টাকার ঋণ পরিশোধের জন্য এই সেস চালু রেখেছিল, যা এখন প্রায় শেষ পর্যায়ে। তাই ধীরে ধীরে সেস ব্যবস্থাও বন্ধের পথে। কিন্তু তামাক ও পান মশলায় নতুন কর আরোপের মাধ্যমে সরকার এই পণ্যের উপর রাজস্বের পরিমাণ বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

জানিয়ে রাখি, ন্যাশনাল ক্যালামেটিক কন্টিনজেন্ট ডিউটি বা NCCD হল ২০০১ সালের ফাইন্যান্স অ্যাক্টের আওতায় প্রবর্তিত একটি কেন্দ্রীয় কর। আর এর মূল উদ্দেশ্য হল দুর্যোগ মোকাবিলার জন্য তহবিল সংগ্রহ করে রাখা। এমনকি এই কর নির্দিষ্ট কিছু পণ্যের উপরেই আরোপ করা হয়। যার মধ্যে তামাক অন্যতম। আর সে কারণেই এবার বিশেষজ্ঞরা মনে করছে, আগামী বাজেটে চড়া হারেই কর আরোপ করা হবে তামাক ও পান মশলার উপর।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -spot_imgspot_img
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here