একের পর এক ডিভাইস লঞ্চ করে Vivo তাদের লাইনআপ দ্রুত বাড়াচ্ছে। শীঘ্রই তারা আনতে চলেছে Vivo X300 Ultra ফোনটি। যার পাশাপাশি Vivo X300s এবং Vivo Pad 6 Pro মডেল দুটিও বাজারে আসতে পারে। তাছাড়া কোম্পানি আরও একটি স্মার্টফোন নিয়ে কাজ করছে। Vivo X300s নতুন এই হ্যান্ডসেট সম্পর্কে জানা গেছে, এতে থাকবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর এবং ৭১০০ এমএএইচ ব্যাটারি।
Vivo X300s ফোনে থাকবে ইমেজিং চিপ
আজ Han Boxiao একটি পোস্টার শেয়ার করেছেন, যেখানে Vivo X300s-এর কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। পোস্টারের তথ্য অনুযায়ী, ফোনটিতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ব্যবহার করা হবে এবং এর সঙ্গে থাকবে Vivo-এর নিজস্ব ভি৩+ ইমেজিং চিপ।
গেমারদের জন্য থাকবে উপযুক্ত ডিসপ্লে
ভিভো এক্স৩০০এস মডেলের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন, যার সঙ্গে Zeiss কালার টিউনিং থাকবে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে, ফলে গেমিং বেশ স্মুথ হবে। অডিওর জন্য ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ফ্ল্যাগশিপ ডিভাইসে পাওয়ারফুল ব্যাটারি
ভিভোর আসন্ন এই স্মার্টফোনে ৭১০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ব্যাটারিটি ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, তাপ নিয়ন্ত্রণের জন্য ফোনটিতে বড় ভিসি লিকুইড কুলিং সিস্টেম থাকবে।
ক্যামেরায় মুগ্ধ হবে ব্যবহারকারীরা
পোস্টার অনুযায়ী, Vivo X300s-এ সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।
