গত কয়েকদিন ঝড়-বৃষ্টির কারণে আবহাওয়ায় কিছুটা স্বস্তি মিললেও চৈত্রের শেষের দিকে আবারও গরম ও অস্বস্তি বেড়ে গেছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়ছে এবং শুষ্ক গরমে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। তবে এর মাঝেই আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যেখানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। যদিও এই বৃষ্টি সর্বত্র হবে না, বরং কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি হতে পারে। তবুও তা সাময়িকভাবে গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন গরম ও আর্দ্রতার দাপট বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে (Weather Tomorrow)।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। মূলত পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় বঙ্গে শুকনো বাতাস প্রবেশ করছে। তার ফলে উষ্ণতা এবং আর্দ্রতা বাড়ছে। পরিস্থিতি ধীরে ধীরে এতটাই খারাপ হচ্ছে যে আগামীকাল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত গরমের অস্বস্তির সতর্কতা জারি করা হয়েছে। আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া কেমুন থাকবে? (Weather Tomorrow)
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার (চৈত্র সংক্রান্তি), দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক ও উষ্ণ আবহাওয়াই বজায় থাকবে। যার ফলে দিনের বেলায় অস্বস্তি অনেকটাই বেড়ে যাবে। সকাল থেকে রোদের তেজ ধীরে ধীরে বাড়বে এবং তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি—পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্র আবহাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে গরমের মাঝেও এই জেলাগুলিতে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু সামগ্রিকভাবে গরম কমবে না—বরং আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বাড়তে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া কেমুন থাকবে?
দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব একটা প্রভাব না থাকলেও উত্তরবঙ্গের আবহাওয়ায় বদলের ইঙ্গিত মিলছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আগামী কয়েকদিন প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে ছবিটা একেবারেই আলাদা—সেখানে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী ৩ দিনের মধ্যেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও এখনই কোনও সতর্কবার্তা জারি করা হয়নি, তবুও গরম ও অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।
