বীরভূম জেলার প্রশাসনিক দফতরে নতুন চাকরির সুযোগ এসেছে (WB Govt Job)। জেলার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যক্ষ্মা স্বাস্থ্য পরিদর্শক এবং সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার—এই দুই পদে নিয়োগ করা হবে। দু’টিই চুক্তিভিত্তিক পদ, এবং মোট শূন্যপদ রয়েছে ২টি।
এই নিয়োগের দায়িত্বে রয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। এ ছাড়া কম্পিউটার অপারেশনস-এ সার্টিফিকেট কোর্স করাও বাধ্যতামূলক।
আবেদন করবেন কী ভাবে? (WB Govt Job)
বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৮ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি (https://birbhum.gov.in/) দেখে নিতে হবে।









