Homeপশ্চিমবঙ্গআবহাওয়াআজকের আবহাওয়া: পশ্চিমী ঝঞ্ঝায় ৩ জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ!

আজকের আবহাওয়া: পশ্চিমী ঝঞ্ঝায় ৩ জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ!

আজকের আবহাওয়া: বাংলার আবহাওয়া যেন একদিনে মুড বদলাচ্ছে বার বার! কখনো শীত তো আবার কখনো গরম, সব মিলিয়ে মানুষের অবস্থা যেন দফারফা। মেঘ, বৃষ্টি, গরম আর কুয়াশার খামখেয়ালিপনায় বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। আজ শুক্রবার এবং আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে, কিন্তু তারপর ফের ভ্যাপসা গরমের শিকার হতে হবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, […]

- Advertisement -

আজকের আবহাওয়া: বাংলার আবহাওয়া যেন একদিনে মুড বদলাচ্ছে বার বার! কখনো শীত তো আবার কখনো গরম, সব মিলিয়ে মানুষের অবস্থা যেন দফারফা। মেঘ, বৃষ্টি, গরম আর কুয়াশার খামখেয়ালিপনায় বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। আজ শুক্রবার এবং আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে, কিন্তু তারপর ফের ভ্যাপসা গরমের শিকার হতে হবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে, তা জানিয়ে নিন ঝটপট!

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই এবং আগামী কয়েকদিনে শহরের আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৯ মার্চ থেকে দেশের পশ্চিমাঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এর ফলে, আবহাওয়া অফিস আগেই বলেছিল যে, সপ্তাহের মাঝামাঝি সময়ে পারদ কিছুটা কমতে পারে, আর সেটাও সত্যি হয়েছে। তবে, সপ্তাহের শেষের দিকে আবার তাপমাত্রা বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ একটু ঠান্ডা থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিনে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারসহ অন্যান্য জেলাগুলিতে আগামী ৪-৫ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে তাপমাত্রা বেশিরভাগ ক্ষেত্রেই অপরিবর্তিত থাকতে পারে, জানাচ্ছে আবহাওয়া অফিস। তাই, বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে উত্তরবঙ্গবাসীদের!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

আগামীকালের আবহাওয়া

শনিবার আবার উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিন চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ তেড়ে বৃষ্টি নামবে। বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। দক্ষিণবঙ্গে গরম বাড়বে। নেই কোনো বৃষ্টির পূর্বাভাস।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -