Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)আশা ভোঁসলে মৃত্যুর খবরের সত্যতা কী? জানুন আসল আপডেট

আশা ভোঁসলে মৃত্যুর খবরের সত্যতা কী? জানুন আসল আপডেট

রবিবাসরীয় সকালে সঙ্গীতের দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle) প্রয়াত হয়েছেন বলে জানা গেছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল। জানা গেছে, ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণ নিয়ে তাঁকে হাসপাতালে […]

- Advertisement -

রবিবাসরীয় সকালে সঙ্গীতের দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle) প্রয়াত হয়েছেন বলে জানা গেছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল। জানা গেছে, ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এমার্জেন্সি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসকেরা তখনই তাঁর শারীরিক অবস্থাকে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন।

দ্রুত তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। কিন্তু, শেষ রক্ষা হল না। ৯২ বছর বয়সে জীবনাবসান আশা ভোঁসলের। প্রবাদপ্রতীম সংগীতশিল্পীর প্রয়াণে সংগীতের একটা যুগের অবসান ঘটল। শোকের ছায়া সিনেদুনিয়া থেকে সঙ্গীত মহলে। প্রথমে যখন আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসে, তখন জানা গিয়েছিল যে কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে।

কিন্তু পরবর্তীতে তাঁর নাতনি জানাই ভোঁসলে (Janai Bhosle) সোশ্যাল মিডিয়ায় একটি আপডেট দিয়ে বিষয়টি স্পষ্ট করেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আমার ঠাকুমা আশা ভোঁসলে (Asha Bhosle)। আমরা অনুরোধ করছি, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। চিকিৎসা চলছে তাঁর, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনে যা ঘটবে, আমরা আপনাদের জানাব।” এই বার্তার মাধ্যমে তিনি ভক্তদের গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানান।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

এই ধরনের খবর নিয়ে ইতিমধ্যেই নানা বিভ্রান্তি তৈরি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনও নির্ভরযোগ্য বা সরকারি সূত্রে কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)-এর প্রয়াণের খবর নিশ্চিত করা হয়নি। বরং বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার যে দাবি করা হয়েছিল, পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে তিনি ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। একই সঙ্গে তাঁর নাতনি জানাই ভোঁসলে (Janai Bhosle) সোশ্যাল মিডিয়ায় ভক্তদের গুজবে কান না দিতে অনুরোধ করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-ও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বলে জানা গেছে। তাই আপাতত এই ধরনের মৃত্যুর খবরকে ভুয়ো বা অসমর্থিত বলেই ধরা হচ্ছে।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -