Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারউচ্চ মাধ্যমিকের পর কোন কোর্সটি সবচেয়ে ভালো? | HS পাসের পর কি নিয়ে...

উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্সটি সবচেয়ে ভালো? | HS পাসের পর কি নিয়ে পড়বেন?

উচ্চ মাধ্যমিকের পরই ছাত্র-ছাত্রীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় আসে। যেখানে সঠিক Career Planning বেছে নেওয়া অত্যন্ত জরুরি হয়ে ওঠে। অনেকের মনেই তখন প্রশ্ন থাকে—কোন কোর্সটি সবচেয়ে ভালো, কোনটা পড়লে দ্রুত চাকরি পাওয়া যাবে। আসলে এই দ্বিধা একেবারেই স্বাভাবিক, কারণ এখন ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে। তাই নিজের আগ্রহ, দক্ষতা এবং বর্তমান চাকরির […]

- Advertisement -

উচ্চ মাধ্যমিকের পরই ছাত্র-ছাত্রীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় আসে। যেখানে সঠিক Career Planning বেছে নেওয়া অত্যন্ত জরুরি হয়ে ওঠে। অনেকের মনেই তখন প্রশ্ন থাকে—কোন কোর্সটি সবচেয়ে ভালো, কোনটা পড়লে দ্রুত চাকরি পাওয়া যাবে। আসলে এই দ্বিধা একেবারেই স্বাভাবিক, কারণ এখন ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে। তাই নিজের আগ্রহ, দক্ষতা এবং বর্তমান চাকরির বাজারের চাহিদা—এই তিনটি বিষয় মাথায় রেখেই সঠিক পথ বেছে নেওয়া উচিত। এই প্রতিবেদনে আমরা সহজভাবে আলোচনা করব, উচ্চ মাধ্যমিকের পর কার জন্য কোন ক্যারিয়ার সবচেয়ে উপযুক্ত হতে পারে এবং কীভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।

উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্সটি সবচেয়ে ভালো?

উচ্চমাধ্যমিকের পর কোন কোর্সটি আপনার জন্য “সেরা” হবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ব্যক্তিগত রুচি, মেধা এবং ভবিষ্যতে কী হতে চান তার উপর। বর্তমানে প্রথাগত জেনারেল কোর্স যেমন BA, BSc, BCom-এর পাশাপাশি বিভিন্ন প্রফেশনাল কোর্সের চাহিদাও অনেক বেড়েছে। তাই শুধু প্রচলিত পথেই নয়, নতুন সুযোগগুলির দিকেও নজর রাখা জরুরি। আপনার স্ট্রিম—আর্টস, সাইন্স বা কমার্স—কোনটি ছিল, তার উপর ভিত্তি করেই সঠিক কোর্স নির্বাচন করা উচিত। নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে, কোন স্ট্রিমের ছাত্র-ছাত্রীদের জন্য কোন কোর্স বেশি উপযুক্ত হতে পারে।

উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়া উচিত?

উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনার মোড়ে দাঁড়িয়ে অনেকেরই মনে প্রশ্ন- কোন স্ট্রিম বেছে নিলে ভবিষ্যৎটা আরও মজবুত হবে? Arts, Science ও Commerce তিনটি পথই সমান গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটির গন্তব্য আলাদা। কেউ হয়তো গবেষণা বা টেকনোলজির দিকে এগোতে চান, কেউ প্রশাসন বা সমাজবিজ্ঞানে, আবার কেউ ব্যবসা ও অর্থনীতির জগতে নিজের জায়গা তৈরি করতে চান।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

আর্টস নিয়ে পড়লে কোন কোন চাকরি পাওয়া যায়?

কলা বিভাগ বা আর্টস নিয়ে যারা উচ্চমাধ্যমিক পাস করেছেন, তাদের সামনে বর্তমানে নানা ধরনের ক্যারিয়ারের সুযোগ খুলে রয়েছে। BA (Honours) করে UPSC বা West Bengal Public Service Commission-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি অফিসার হওয়ার সুযোগ রয়েছে। একইভাবে শিক্ষক হতে চাইলে অনার্সের পর MA এবং B.Ed করে West Bengal School Service Commission বা Central Teacher Eligibility Test পরীক্ষায় বসা যায়।

--Advertisement--

এছাড়া Law (LLB) একটি জনপ্রিয় পেশা, যেখানে ৩ বছরের কোর্সের পাশাপাশি ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্সও করা যায় এবং পরে আইনজীবী বা লিগ্যাল অ্যাডভাইজার হওয়া সম্ভব। GNM Nursing বর্তমানে খুবই চাহিদাসম্পন্ন একটি কোর্স, যা শেষ করলে সরকারি বা বেসরকারি হাসপাতালে চাকরির সুযোগ থাকে। মিডিয়াতে আগ্রহ থাকলে Journalism & Mass Communication কোর্স করা যেতে পারে। পাশাপাশি Hotel Management-ও একটি লাভজনক প্রফেশনাল কোর্স, যার মাধ্যমে নামী হোটেলে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, এবং এই ক্ষেত্রে Institute of Hotel Management Kolkata অন্যতম পরিচিত প্রতিষ্ঠান।

সাইন্স নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায়?

বিজ্ঞান বিভাগ মানেই শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার—এই ধারণা এখন অনেকটাই বদলে গেছে। অবশ্যই ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল এখনও জনপ্রিয় এবং স্থিতিশীল কেরিয়ার, তবে এর বাইরেও এখন অসংখ্য সুযোগ রয়েছে, যেখানে নিজের আগ্রহ অনুযায়ী এগিয়ে গিয়ে ভালো ভবিষ্যৎ তৈরি করা সম্ভব।

--Advertisement--

ইঞ্জিনিয়ারিং (BE/B.Tech) ৪ বছরের একটি কোর্স, যেখানে বর্তমানে কম্পিউটার সায়েন্স, আইটি বা ডেটা সায়েন্সের মতো শাখাগুলির চাহিদা সবচেয়ে বেশি। এই কোর্স শেষে আইটি কোম্পানি, স্টার্টআপ বা সরকারি ক্ষেত্রেও চাকরির সুযোগ থাকে। অন্যদিকে মেডিকেল লাইনে MBBS করতে হলে NEET পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে হয়। প্রায় সাড়ে ৫ বছরের এই কোর্স শেষ করে চিকিৎসক হিসেবে কাজ করার পাশাপাশি MD বা MS করে বিশেষজ্ঞ হওয়ার সুযোগও থাকে।

এছাড়া B.Sc Nursing একটি অত্যন্ত চাহিদাসম্পন্ন কোর্স, যেখানে ভর্তি হওয়া যায় WBJEE JENPUS পরীক্ষার মাধ্যমে এবং কোর্স শেষে চাকরির সুযোগ প্রায় নিশ্চিত। একইভাবে B.Pharm পড়লে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হাসপাতাল বা রিসার্চ ল্যাবে কাজের সুযোগ পাওয়া যায়।

এর বাইরে MLT (Medical Lab Technology) ও OT Technician-এর মতো ২–৩ বছরের কোর্সও রয়েছে। যেখানে দ্রুত চাকরি পাওয়ার সুযোগ থাকে। এই কোর্সগুলিতে রোগ নির্ণয়ের ল্যাব টেস্ট বা অপারেশন থিয়েটারের কাজ শেখানো হয়। বিশেষ করে SSKM Hospital বা R. G. Kar Medical College and Hospital-এর মতো সরকারি প্রতিষ্ঠানে তুলনামূলক কম খরচে এই কোর্সগুলি করা সম্ভব।

কমার্সের জন্য কোন কোর্স ভালো

কমার্স নিয়ে পড়লে কি কি ক্যারিয়ার সবচেয়ে ভালো, দেখুন

  • B.Com (Honours): কমার্স নিয়ে পড়ে আপনি যদি ব্যাংকিং বা ফিন্যান্স সেক্টরে চাকরির স্বপ্ন দেখছেন, তবে কোনো সাবজেক্ট অনার্স নিয়ে ৩ বছরের B.Com করতে পারেন। সরকারি কলেজে এর খরচ অত্যন্ত সীমিত।
  • CA (Chartered Accountancy): এটি কমার্সের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে ভালো এবং সম্মানজনক কোর্স। এটি সম্পূর্ণ করতে ৫ বছর সময় লাগতে পারে এবং এর চাহিদা বিশ্বজুড়ে। ICAI হলো এর প্রধান নিয়ন্ত্রক সংস্থা। এই কোর্স করার পর আপনি সরকারি থেকে শুরু করে বিভিন্ন MNC কোম্পানির কাজ পেতে পারেন।
  • BBA (Bachelor of Business Administration): যারা ম্যানেজমেন্টে আগ্রহী, তারা ৩ বছরের এই কোর্সটি করতে পারেন। খরচ ২-৪ লক্ষ টাকা। এটি শেষ করে সরাসরি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে (MNC) বিজনেস অ্যানালিস্ট বা এইচআর হিসেবে কাজ করা যায়। Heritage Institute of Technology বা Techno India জাতীয় প্রতিষ্ঠান গুলি এই কোর্সের জন্য আদর্শ।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news