Homeখেলাধূলা খবরক্রিকেটবীরেন্দ্র সেহওয়াগের পরামর্শে রোহিতের সঙ্গে ওপেনিং করুক এই তরুণ! শুভমন গিলের জায়গায়...

বীরেন্দ্র সেহওয়াগের পরামর্শে রোহিতের সঙ্গে ওপেনিং করুক এই তরুণ! শুভমন গিলের জায়গায় কে?

JKNews24 Bangla: শুভমন গিলের জায়গায় কে? অস্ট্রেলিয়ায় ব্যর্থ ইনিংস সত্ত্বেও, আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে টিম ইন্ডিয়ার চালকের আসন পাচ্ছেন রোহিত শর্মা। তার ব্যর্থতাকে একপাশে রেখে, BCCI আরেকটি সুযোগ দিতে চাইছে তাকে। এর মানে হল যে আইসিসি টুর্নামেন্টে ওপেনার হিসেবে নামবেন রোহিত, আর এখন প্রশ্ন উঠছে—তার সাথে জুটি বাঁধবেন কে? শুভমন গিলের জায়গায় কে? রোহিতের ওপেনিং […]

- Advertisement -

JKNews24 Bangla: শুভমন গিলের জায়গায় কে? অস্ট্রেলিয়ায় ব্যর্থ ইনিংস সত্ত্বেও, আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে টিম ইন্ডিয়ার চালকের আসন পাচ্ছেন রোহিত শর্মা। তার ব্যর্থতাকে একপাশে রেখে, BCCI আরেকটি সুযোগ দিতে চাইছে তাকে। এর মানে হল যে আইসিসি টুর্নামেন্টে ওপেনার হিসেবে নামবেন রোহিত, আর এখন প্রশ্ন উঠছে—তার সাথে জুটি বাঁধবেন কে?

শুভমন গিলের জায়গায় কে?

রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে শুভমন গিলকে অনেকেই এগিয়ে রেখেছিলেন, বিশেষ করে তাঁর আগের কিছু দুর্দান্ত ইনিংসের ভিত্তিতে। ভক্তরা তাঁকেই সেরা বিকল্প হিসেবে পছন্দ করছিলেন। কিন্তু এবার সেই আশায় কিছুটা জল ঢাললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। তাঁর মতে, শুভমন গিল নয়, রোহিতের সাথে জুটি বেঁধে ভারতকে দুর্দান্ত ইনিংস উপহার দিতে পারবেন তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল।

যশস্বীকে নিয়ে আত্মবিশ্বাসী সুর সেহবাগের

সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট প্রসঙ্গে যশস্বী জয়সওয়ালের কথা উল্লেখ করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। মিনি ওয়ার্ল্ড কাপের এই টুর্নামেন্টে ওপেনার হিসেবে জয়সওয়ালকে সুযোগ দেওয়ার পক্ষেই আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার। সেহওয়াগ তাঁর বিগত ম্যাচগুলো নিয়েও আত্মবিশ্বাসী সুরে কথা বলেছেন, এবং বলেছেন যে, যশস্বী রোহিত শর্মার সঙ্গে দুর্দান্ত জুটি বাঁধতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

ভারতের তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল প্রসঙ্গে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে সেহওয়াগ বলেছেন, “ভারতীয় দলের নির্বাচকদের আমি একটাই কথা বলব, চ্যাম্পিয়নস ট্রফির 50 ওভারের ফরম্যাটে যশস্বীকে একটা সুযোগ দিন।” সেহওয়াগ আরও বলেছেন, “বিগত টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে যেভাবে পারফর্ম করেছে, তাতে আমার মনে হয় আসন্ন একদিনের ফরম্যাটেও জয়সওয়ালের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স পাবে দল।” ওর ফর্ম দেখেই বুঝে নিন ও কতটা দক্ষ খেলোয়াড়। যশস্বীকে যেকোনও মূল্যে ভারতের ওডিআই ফরম্যাটের অংশ করা উচিত।

--Advertisement--

জাতীয় দলের সুযোগ পেতেই নিজের সবটা উজাড় করে দিয়েছেন ভারতের তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল। তাঁর ম্যাচ পরিসংখ্যানই বলছে, 19টি টেস্ট এবং 23টি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। 19 টেস্টের 36 ইনিংসে 1798 রান করেছেন যশস্বী, যার মধ্যে রয়েছে 4 সেঞ্চুরি। এছাড়া, আন্তর্জাতিক টি-টোয়েন্টির 22 ইনিংসে 164 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে 723 রান করেছেন তিনি, 1 সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি সহ। তবে দুর্ভাগ্যজনকভাবে, এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক হয়নি তার। তবে, বীরেন্দ্র সেহওয়াগের কথায় মদত পেলে, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ওডিআই দলে তাঁর ডাক আসতে পারে, এবং তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

--Advertisement--

ইংল্যান্ড সিরিজ হাতছাড়া হয়েছে যশস্বীর

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-টোয়েন্টি দলের স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ভারত। তবে, সেই স্কোয়াডে রিঙ্কু সিং, তিলক ভর্মা ও অভিষেক শর্মাদের নাম থাকলেও, যশস্বী জয়সওয়ালের নাম নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শক্তিশালী ইনিংসের পর অনেকেই আশা করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয়সওয়ালের নামটা থাকবে। কিন্তু সেই আশা পুরণ হয়নি, কারণ ভারতীয় বোর্ড স্কোয়াডে তাঁকে বাদ দিয়েছে। এছাড়া, যশস্বী জয়সওয়ালের মতোই, সূর্য কুমার যাদবেরও দলে জায়গা হয়নি। ভারতের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থেরও এই স্কোয়াডে অন্তর্ভুক্তি হয়নি, যা অনেককে অবাক করেছে।

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHAN
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -
Related news