Homeপড়াশোনা খবরস্কলারশিপনবম শ্রেণী থেকে PG পড়ুয়াদের জন্য সুখবর, শুরু PNB Housing Finance Scholarship...

নবম শ্রেণী থেকে PG পড়ুয়াদের জন্য সুখবর, শুরু PNB Housing Finance Scholarship 2026

JKNews24 Disk: দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের পড়াশোনার পথে আর্থিক বাধা দূর করতে এগিয়ে এসেছে ভারতের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান PNB হাউজিং ফাইন্যান্স। সংস্থার PNB Housing Finance Scholarship প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর নবম শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়ুয়া ও পড়ুয়াদের সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তারা নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যেতে […]

- Advertisement -

JKNews24 Disk: দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের পড়াশোনার পথে আর্থিক বাধা দূর করতে এগিয়ে এসেছে ভারতের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান PNB হাউজিং ফাইন্যান্স। সংস্থার PNB Housing Finance Scholarship প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর নবম শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়ুয়া ও পড়ুয়াদের সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তারা নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যেতে পারে। এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া কী, ন্যূনতম কত নম্বর পেলে আবেদন করা যাবে, কারা যোগ্য—এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় খুঁটিনাটি তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

PNB Housing Finance Scholarship 2026

স্কলারশিপের নামPNB Housing Finance Scholarship 2026
স্কলারশিপের ধরণবেসরকারি
প্রদানকারী সংস্থাPNB Housing Finance
টাকার পরিমাণ১০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন শুরু/ শেষআবেদন চলছে
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.vidyasaarathi.co.in, https://www.buddy4study.com/
হেল্পলাইন নম্বর(022) 4090 4484

স্কলারশিপের জন্য শিক্ষাগত যোগ্যতা

এই স্কলারশিপের জন্য কোন আবেদনকারীকে কত নম্বর পেতে হবে তা নীচে উল্লেখ করা হল-

শিক্ষাগত যোগ্যতাপ্রাপ্ত শতাংশ 
মাধ্যমিক৬০ শতাংশ
উচ্চ মাধ্যমিক৬০ শতাংশ
ডিপ্লোমা স্তরে৬০ শতাংশ
আন্ডার গ্র্যাজুয়েট (UG)৫০ শতাংশ
পোস্ট গ্র্যাজুয়েট (PG)৫০ শতাংশ

স্কলারশিপের টাকার পরিমাণ

শিক্ষার্থীর পাঠরত ক্লাস বা শ্রেণী অনুযায়ী বৃত্তির পরিমাণ আলাদা আলাদা। এক নজরে দেখে নিন কোন স্তরে কত টাকা পাওয়া যাবে-

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

ক্লাসের নামবার্ষিক বৃত্তির পরিমাণ
নবম ও দশম শ্রেণী১০,০০০ টাকা
একাদশ-দ্বাদশ ও ITI১২,৫০০ টাকা
ডিপ্লোমা কোর্স২৫,০০০ টাকা
আন্ডার গ্র্যাজুয়েট (UG)৩০,০০০ টাকা
পোস্ট গ্র্যাজুয়েট (PG)৪০,০০০ টাকা

আবেদন করার পদ্ধতি

PNB হাউজিং ফাইন্যান্স স্কলারশিপের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আবেদন করতে প্রথমে Vidyasarathi বা Buddy4study–এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন ইউজার হিসেবে নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর লগ-ইন করে স্কলারশিপ বিভাগে গিয়ে “PNB Housing Finance Scholarship” অপশনটি নির্বাচন করুন। আবেদনপত্রটি স্ক্রিনে এলে সব তথ্য মনোযোগ সহকারে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। সবশেষে দেওয়া তথ্য একবার ভালো করে যাচাই করে আবেদনপত্রটি সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

--Advertisement--

আবেদনের শেষ তারিখ

এই স্কলারশিপে এবছরের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সাধারণত নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা পড়ার পর পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। তাই সময় নষ্ট না করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা বিদ্যাসারথি পোর্টাল ফলো করুন।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news