Banglar Yuba Sathi New Portal 2026: বেকার ভাতার জন্য নতুন পোর্টাল চালু, কীভাবে আবেদন করবেন জানুন

- Advertisement -

JKNews24 Disk: রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ‘বাংলার যুবসাথী’ প্রকল্প। রাজ্যের অন্তর্বর্তিকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী Chandrima Bhattacharya এই প্রকল্পের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র নির্দেশ অনুযায়ী গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ১৫ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা সেই ক্যাম্পে গিয়ে অফলাইনে বেকার ভাতার আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে অনলাইন আবেদন ব্যবস্থাও চালু করা হয়েছিল। এতদিন ‘বাংলার যুবসাথী’ প্রকল্পে আবেদন করতে হলে https://apas.wb.gov.in পোর্টালে যেতে হত, তবে সেখানে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৯টা পর্যন্তই অনলাইন আবেদন করা যেত। ফলে অনেক আবেদনকারী সময়ের সীমাবদ্ধতার কারণে সমস্যায় পড়তেন। এবার রাজ্যের যুবকল্যাণ দফতরের উদ্যোগে ‘যুবসাথী’ প্রকল্পের জন্য চালু হল একটি আলাদা ডেডিকেটেড নতুন পোর্টাল। এই নতুন পোর্টালে এখন বেকার ছেলে-মেয়েরা দিনে ২৪ ঘণ্টাই অনলাইনে আবেদন করতে পারবেন।

এখন থেকে বাংলার যুবসাথী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করার জন্য নতুন পোর্টালে গিয়ে আবেদন জানাতে হবে।  তাহলে চলুন দেখে নেওয়া যাক, রাজ্য সরকারের তরফ থেকে নতুন কোন পোর্টাল চালু করা হলো এবং কিভাবে সেই নতুন পোর্টাল থেকে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন জানাবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে আজকের প্রতিবেদনে।

বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস থাকতে হবে –

‘বাংলার যুবসাথী’ প্রকল্পে অনলাইনে আবেদন করতে গেলে নির্দিষ্ট ফরম্যাট ও সাইজে কিছু গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে। তাই আবেদন করার আগে এগুলি ঠিকভাবে স্ক্যান করে প্রস্তুত রাখাই ভালো। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি হল— (১) পাসপোর্ট সাইজের রঙিন ছবি (JPG/PNG, সর্বোচ্চ ৫০KB), (২) সিগনেচার (JPG/PNG, সর্বোচ্চ ৫০KB), (৩) মাধ্যমিক অ্যাডমিট কার্ড (PDF, সর্বোচ্চ ৩০০KB), (৪) মাধ্যমিক পাশ সার্টিফিকেট বা মার্কশিট (PDF, সর্বোচ্চ ৩০০KB), (৫) আধার কার্ড (PDF, সর্বোচ্চ ৩০০KB), (৬) ভোটার কার্ড (PDF, সর্বোচ্চ ৩০০KB), (৭) ব্যাংকের পাশবইয়ের প্রথম পাতা (অ্যাকাউন্ট নম্বর ও IFSC স্পষ্ট থাকতে হবে) এবং (৮) SC/ST/OBC সার্টিফিকেট, যদি প্রযোজ্য হয় (PDF, সর্বোচ্চ ৩০০KB)।

--Advertisement--

বিঃদ্রঃ নতুন পোর্টালে জানিয়ে দেওয়া হয়েছে, ৩ থেকে ৮ পর্যন্ত সমস্ত ডকুমেন্টসে Self Attested অর্থাৎ আবেদনকারীর নিজস্ব সিগনেচার থাকতে হবে। এরজন্য আবেদনের নথিগুলো Xerox করে সেখানে Signature করতে হবে। তবে যারা পুরনো পোর্টালের মাধ্যমে যুবসাথী প্রকল্পে আবেদন করেছে কিন্তু সিগনেচার যুক্ত ডকুমেন্টস আপলোড করেননি, তাদের কোনো সমস্যা হবে না।

বাংলার যুবসাথী প্রকল্পে কেন নতুন পোর্টাল (Banglar Yuba Sathi New Portal)

গতকাল শুক্রবারের হিসেব অনুযায়ী ‘বাংলার যুবসাথী’ প্রকল্পে আবেদনের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়িয়ে গেছে বলে জানা গিয়েছে। এত বিপুল সংখ্যক আবেদনকারী একসঙ্গে অনলাইন পোর্টালে ভিজিট করায় সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হয়, যার ফলে অনেকেই ফর্ম পূরণ করতে গিয়ে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ছিলেন। এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করে নতুন https://yubasathi.wb.gov.in পোর্টাল চালু করেছে। এখন এই ডেডিকেটেড পোর্টালে আবেদনকারীরা দিনে ২৪ ঘণ্টাই অনলাইনে আবেদন করতে পারবেন, এবং আগের মতো সময়সীমা বা সার্ভার সমস্যার ঝামেলায় পড়তে হবে না।

--Advertisement--
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news