Homeটেকনলজি ও গ্যাজেটসটেকসাড়ে ৯ লাখের Tata Punch EV মাত্র ৬.৪৯ লক্ষে! ব্যাটারি ভাড়ার বিশেষ...

সাড়ে ৯ লাখের Tata Punch EV মাত্র ৬.৪৯ লক্ষে! ব্যাটারি ভাড়ার বিশেষ অফার

JKNews24 Disk: এখনকার সময় পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া, দূষণও বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে সবাই ধীরে ধীরে ইলেকট্রিক গাড়ির দিকে নজর দিচ্ছে। Tata Motors-এর জনপ্রিয় ইলেকট্রিক ভেহিকেল Tata Punch EV এবার দিচ্ছে দারুণ সুযোগ। যেখানে এই গাড়ির বাজারমূল্য ৯.৫৯ লক্ষ টাকা, সেখানে এখন পাওয়া যাচ্ছে মাত্র ৬.৪৯ লক্ষ টাকায়! তবে ব্যাটারি খরচ আলাদা, আপনাকে সেটি ভাড়া নিয়ে ব্যবহার […]

- Advertisement -

JKNews24 Disk: এখনকার সময় পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া, দূষণও বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে সবাই ধীরে ধীরে ইলেকট্রিক গাড়ির দিকে নজর দিচ্ছে। Tata Motors-এর জনপ্রিয় ইলেকট্রিক ভেহিকেল Tata Punch EV এবার দিচ্ছে দারুণ সুযোগ। যেখানে এই গাড়ির বাজারমূল্য ৯.৫৯ লক্ষ টাকা, সেখানে এখন পাওয়া যাচ্ছে মাত্র ৬.৪৯ লক্ষ টাকায়! তবে ব্যাটারি খরচ আলাদা, আপনাকে সেটি ভাড়া নিয়ে ব্যবহার করতে হবে। এর ফলে কম খরচেই শহর বা দৈনন্দিন যাতায়াত সম্ভব হবে। বিস্তারিত শর্ত এবং সুবিধা জানতে পড়ুন।

মাত্র 6.49 লক্ষ টাকায় Tata Punch EV

আসলে এখন Tata Punch EV ব্যাটারি ছাড়া বিক্রি হচ্ছে। গাড়িটির এক্স-শোরুম দাম প্রায় ৯ লক্ষ টাকা হলেও, যদি আপনি ব্যাটারি না নেন এবং “Battery-as-a-Service (BaaS)” অপশন বেছে নেন, তাহলে গাড়ির দাম কমে দাঁড়ায় মাত্র ৬.৪৯ লক্ষ টাকায়। সবচেয়ে বড় সুবিধা, এই অপশনের সঙ্গে প্রতি মাসে মাত্র ২,৯৯৯ টাকায় ব্যাটারি সাবস্ক্রিপশন নেয়া যাবে।

রেঞ্জ এবং পাওয়ার

প্রথমেই জানিয়ে রাখি, এই গাড়িটি দুটি ভেরিয়েন্টের ব্যাটারিতে বাজারে এসেছে। আপনি চাইলে যে কোনও একটি ভেরিয়েন্ট কিনতে পারেন। 25 kWh ব্যাটারিটি স্ট্যান্ডার্ড রেঞ্জ হিসেবে কাজ করে আর 35 kWh এর ব্যাটারিটি লং রেঞ্জের জন্য উপযুক্ত। স্ট্যান্ডার্ড রেঞ্জের ব্যাটারিতে একবার চার্জ দিলে 315 কিলোমিটার চালানো যাবে, আর লং রেঞ্জের ব্যাটারিটি একবার চার্জ দিলেই চলবে 421 কিলোমিটার। পাশাপাশি লং রেঞ্জ ভেরিয়েন্টটি সর্বোচ্চ 122 PS পাওয়ার এবং 190  Nm টর্ক উৎপন্ন করতে পারে। আর মাত্র 9.5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তোলে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

চার্জিং নিয়ে নো টেনশন

এবার যারা ব্যাটারি সমেত এই গাড়ি কিনবেন, তাদের চার্জিং নিয়েও কোনও রকম চিন্তা করতে হবে না। কারণ, এই গাড়িটিতে 50 কিলোওয়াটার ডিসি ফার্স্ট চার্জার দেওয়া হয়, যেটি মাত্র 56 মিনিটেই 10% থেকে 80% চার্জ করে দেয়।

--Advertisement--

রয়েছে প্রিমিয়াম ফিচার্স

টাটার Tata Punch EV ফিচার্সের দিক থেকেও সত্যিই নজরকাড়া। গাড়ির ভিতরে রয়েছে দুটি বড় ১০.৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড সিট এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেকের মতো উন্নত মানের ফিচার্স। এছাড়াও ৩৬৬ লিটার বিশাল বুট স্পেস থাকায় যেকোনো যাত্রা সহজ হয়। সুরক্ষার জন্য ছয়টি এয়ারব্যাগ, ABS এবং ESC স্ট্যান্ডার্ড ফিচার্স দেওয়া হয়েছে। সবশেষে, ব্যাটারি ও মোটরের উপর ৮ বছরের ওয়ারেন্টি।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -