আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। যদি আপনি সস্তায় রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) খুঁজে থাকেন তাহলে প্রতিবেদনটি আপনার জন্যই। জিও তাদের লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য ২৮ দিনের সবথেকে সস্তার একটি প্ল্যান চালু করেছে, যেটি ২০০ টাকার কমে পাওয়া যাচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধাও মিলবে সাথে, ওটিটি অ্যাক্সেস থাকবে। কোন প্ল্যানের কথা বলছি আমরা? জানুন।
১৮৯ টাকায় জিওর ধামাকা প্ল্যান
আসলে Reliance Jio-র ২৮ দিনের একটি সাশ্রয়ী প্রিপেড প্ল্যান রয়েছে, যার দাম মাত্র ১৮৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং, যার মাধ্যমে যে কোনও নেটওয়ার্কে ফ্রি কল করা যাবে। সঙ্গে থাকছে ন্যাশনাল রোমিং-এর সুবিধাও। ডেটার ক্ষেত্রে পুরো ২৮ দিনের জন্য মোট ২GB ডেটা এবং ৩০০টি SMS দেওয়া হচ্ছে। শুধু কলিং বা ডেটাই নয়, এই প্ল্যানের বড় আকর্ষণ হল ওটিটি সুবিধা—রিচার্জ করলে ব্যবহারকারীরা JioTV-এর অ্যাক্সেস পাবেন। যেখানে লাইভ টিভি ও খবর দেখা যাবে, পাশাপাশি Jio AI Cloud ব্যবহারের সুবিধাও মিলবে।
রয়েছে আরও বিকল্প প্ল্যান
এদিকে Reliance Jio সম্প্রতি ৩৩৯ টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যানও চালু করেছে। যা একটু বেশি ডেটা ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি। এই প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১.৫GB করে ডেটা এবং মোট ১০০টি SMS। সবচেয়ে বড় আকর্ষণ হল, আগের মতো ২৮ দিনের বদলে এই প্ল্যানটির ভ্যালিডিটি রাখা হয়েছে পুরো ক্যালেন্ডার মাস অর্থাৎ ৩০ দিন। পাশাপাশি থাকছে ন্যাশনাল রোমিং-এর সুবিধা, সঙ্গে JioTV এবং Jio AI Cloud-এর অ্যাক্সেস। অতিরিক্ত হিসেবে কোম্পানি ১৪.৯৫ টাকার টকটাইমও দিচ্ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
তবে আপনার যদি প্রতিদিন বেশি পরিমাণ ডেটার দরকার না হয় এবং জিওর সিমটিকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করতে চান বা শুধু কলিংয়ের জন্য ব্যবহার করতে চান, তাহলে জিওর ১৮৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। কারণ, এখানে ডেটার সুবিধা খুব একটা বেশি নেই। কিন্তু আনলিমিটেড কলিং এবং এসএমএস এর সুবিধা পাবেন।
