JKNews24 ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুব-সাথী প্রকল্পে ইতিমধ্যেই বহু বেকার যুবক-যুবতী আবেদন করেছেন। আবেদন করার পর অনেকের মনেই প্রশ্ন থাকে, তাদের আবেদনপত্র ঠিকভাবে জমা পড়েছে কি না বা বর্তমানে আবেদনের কী অবস্থা রয়েছে। তাই আজকের এই প্রতিবেদনে সহজ ভাষায় ধাপে ধাপে জানানো হবে কীভাবে বাংলার যুব-সাথী প্রকল্পে নিজের আবেদনের স্ট্যাটাস অনলাইনে যাচাই করা যায়, যাতে খুব সহজেই বাড়িতে বসেই আবেদন সংক্রান্ত সব তথ্য জানা সম্ভব হয় (Yuba Sathi Status Check)।
Yuba Sathi Status Check 2026 (Official) বাংলার যুব সাথী স্ট্যাটাস চেক
আপনি যদি ইতিমধ্যেই বাংলার যুব সাথী প্রকল্পে অনলাইনে কিংবা অফলাইনের মাধ্যমে আবেদন করে থাকেন, তাহলে খুব সহজেই নিজের মোবাইল ফোন ব্যবহার করে আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারবেন। এর জন্য আলাদা করে কোথাও যাওয়ার প্রয়োজন নেই; বাড়িতে বসেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই জানা যাবে আপনার আবেদনপত্র সঠিকভাবে জমা পড়েছে কি না এবং বর্তমানে সেটির কী অবস্থা রয়েছে।
বাংলার যুব সাথী স্ট্যাটাস চেক পদ্ধতি
নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করলেই খুব সহজে বাংলার যুব সাথী প্রকল্পে নিজের আবেদনের স্ট্যাটাস জানা যাবে— প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুব সাথী প্রকল্পের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রবেশ করার পর “চেক স্ট্যাটাস” অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছিল, সেটি নির্দিষ্ট ঘরে লিখতে হবে। নম্বরটি দেওয়ার পর পর্দায় দেখানো যাচাইকরণ কোডটি সঠিকভাবে পূরণ করে “ওটিপি নিন” অপশনটিতে ক্লিক করতে হবে। এর পর মোবাইলে আসা ওটিপি বসালেই নিজের আবেদনের বর্তমান অবস্থা সহজেই দেখা যাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
Banglar Yuba Sathi Taka Kobe Debe? টাকা কবে দেবে
Application Submitted: এর অর্থ আপনার আবেদন পত্রটি সঠিকভাবে জমা পড়েছে পরবর্তীকালে ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভাল হয়ে গেলেই 1st April 2026 থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| বাংলার যুব সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (Direct Link) | https://yubasathi.wb.gov.in/ |
