JKNews24 ডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে, আর তার সঙ্গেই আয়কর সংক্রান্ত বেশ কিছু নিয়মে পরিবর্তনের ইঙ্গিত মিলছে(Pan Card Update)। বিশেষ করে প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে বড়সড় বদলের কথা সামনে এসেছে। জানা যাচ্ছে, প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী কম দামে বাড়ি বা জমি কেনাবেচার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক নাও থাকতে পারে। এই পরিবর্তন কার্যকর হলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা—সবার জন্যই সম্পত্তি লেনদেনের প্রক্রিয়া আরও সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে।
বদলে যাচ্ছে প্যান কার্ডের নিয়ম (Pan Card Update)
বর্তমানে দেশে ১০ লক্ষ টাকার বেশি মূল্যের কোনও সম্পত্তি কেনাবেচা করতে গেলেই প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক। তবে নতুন প্রস্তাব অনুযায়ী এই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে। অর্থাৎ, যদি কোনও ফ্ল্যাট, বাড়ি বা জমির মূল্য ২০ লক্ষ টাকার কম হয়, তাহলে সেই ক্ষেত্রে প্যান কার্ড দেখানো আর বাধ্যতামূলক নাও থাকতে পারে। এই নিয়ম কার্যকর হলে বিশেষ করে ছোট শহর ও গ্রামীণ এলাকার মানুষ অনেক বেশি সুবিধা পাবেন, কারণ কম দামে সম্পত্তি কেনাবেচা করা তখন আরও সহজ হয়ে যাবে। পাশাপাশি প্যান কার্ড না থাকলেও ছোট অঙ্কের লেনদেন করা সম্ভব হবে এবং কাগজপত্রের ঝামেলাও অনেকটাই কমবে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের অনেকেই স্বস্তি পাবেন, কারণ সাধারণত ১০ থেকে ২০ লক্ষ টাকার মধ্যেই অনেকেই বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করে থাকেন।
অন্যদিকে নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, গিফট হিসেবে সম্পত্তি হস্তান্তর বা যৌথ উন্নয়ন চুক্তির ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হতে পারে। তবে সেখানে যদি সম্পত্তির মূল্য ২০ লক্ষ টাকা বা তার বেশি হয়, তাহলে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক থাকবে বলেই জানানো হয়েছে। তাই অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে কি প্যান কার্ডের গুরুত্ব কমে যাবে? আসলে তা নয়। বড় অঙ্কের সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে এখনও প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও এর ভূমিকা অপরিহার্য। মূলত ২০ লক্ষ টাকার কম মূল্যের বাড়ি বা জমি কেনাবেচার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক নাও থাকতে পারে বলেই এই প্রস্তাব সামনে এসেছে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
