Homeপ্রকল্পসরকারি প্রকল্পYubasathi Scheme: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে ১৫০০ টাকা, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Yubasathi Scheme: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে ১৫০০ টাকা, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

JKNews24 ডেস্ক: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর দিলেন Mamata Banerjee। তিনি জানিয়েছেন, ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের টাকা পাওয়ার জন্য আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না—আজ থেকেই ধীরে ধীরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। Dharmatala-র এক সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং তাঁর দাবি অনুযায়ী প্রায় […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর দিলেন Mamata Banerjee। তিনি জানিয়েছেন, ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের টাকা পাওয়ার জন্য আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না—আজ থেকেই ধীরে ধীরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। Dharmatala-র এক সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং তাঁর দাবি অনুযায়ী প্রায় ১ কোটি ছেলে-মেয়ে এতে আবেদন করেছে। আগে বলা হয়েছিল আগামী ১ এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে, তবে এবার নির্ধারিত সময়ের আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ থেকে যুব সাথীর টাকা ঢোকা শুরু

বর্তমানে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য সবচেয়ে আলোচিত প্রকল্পগুলির মধ্যে একটি হল ‘যুব সাথী’। চলতি বছরের রাজ্য বাজেটে এই প্রকল্পের সূচনা করেন Mamata Banerjee। মূলত রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা, যারা পড়াশোনা শেষ করে এখনও কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন, তাদের আর্থিক সহায়তা এবং স্বনির্ভরতার কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করা হয়েছে। এই স্কিমের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। আগে জানানো হয়েছিল আগামী ১ এপ্রিল থেকে এই টাকা দেওয়া শুরু হবে। তবে এদিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আজ থেকেই ধীরে ধীরে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। তাঁর কথায়, আন্তর্জাতিক নারী দিবসের আগেই রাজ্যের যুবক-যুবতীদের জন্য এটি এক বিশেষ উপহার।

যুব সাথী প্রকল্প কী? কারা পাবেন এই ভাতা

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা এবং স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ‘যুব সাথী’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মূলত সেই সব তরুণ-তরুণীদের সহায়তা দেওয়া হবে, যারা মাধ্যমিক পাশ করার পরও এখনও উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পাননি। নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

যুব সাথী status check

আপনিও যদি ‘যুব সাথী’ প্রকল্পে আবেদন করে থাকেন এবং জানতে চান আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না, তাহলে খুব সহজেই অনলাইনে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য প্রথমে ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের অফিসিয়াল পোর্টাল yubasathi.wb.gov.in অথবা ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পোর্টাল apas.wb.gov.in-এ যেতে হবে। সেখানে Application Status ট্যাবে ক্লিক করার পর ‘Check Status’ অপশনে গিয়ে নিজের মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ওটিপি (OTP) ভেরিফিকেশন সম্পন্ন করলেই আপনার আবেদনের বর্তমান অবস্থা স্ক্রিনে দেখা যাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকেই ধীরে ধীরে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে, তাই আপনি আবেদন করে থাকলে নিজের ব্যাংক অ্যাকাউন্টটিও একবার চেক করে নিতে পারেন।

--Advertisement--
- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news