Banglar Yuva Sathi-র টাকা ঠিক কবে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে—এই প্রশ্নই এখন ঘুরছে বহু বেকার যুবক-যুবতীর মনে। গত শনিবার Mamata Banerjee বেকার ভাতা দেওয়ার ঘোষণা করার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নিয়ে জল্পনা বাড়তে থাকে। অনেক আবেদনকারীই জানতে চাইছিলেন, ঘোষণার পর এতদিন পেরিয়ে গেলেও কেন এখনও অ্যাকাউন্টে ভাতা জমা পড়েনি। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার Nabanna-তে বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দেন। ঠিক কবে থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা পৌঁছতে শুরু করবে। পাশাপাশি ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প নিয়েও রাজ্যের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুখবর দেন তিনি।
কবে ঢুকতে চলেছে যুবসাথী টাকা? (Banglar Yuva Sathi)
বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার Nabanna-তে প্রশাসনিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। সেই বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভোট প্রক্রিয়া চললেও রাজ্যের উন্নয়নমূলক কাজ যাতে কোনওভাবেই বাধাপ্রাপ্ত না হয়, সেদিকেই নজর রাখছে রাজ্য সরকার। তাই আগামীকাল অর্থাৎ শুক্রবারের মধ্যেই আবেদনকারীদের অ্যাকাউন্টে Banglar Yuva Sathi প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
এখানেই শেষ নয়। একই সূত্রে আরও জানা যাচ্ছে, প্রশাসনিক বৈঠক শেষে রাজ্যের নতুন প্রকল্প Bhumihin Khetmajdur Prokolpo নিয়েও বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, বেকার ভাতার পাশাপাশি শুক্রবারের মধ্যেই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকাও যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর মাসিক ভাতা নিয়ে অপেক্ষায় থাকা বহু আবেদনকারীর মধ্যে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার হয়েছে বলেই মনে করা হচ্ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
উল্লেখ্য, সম্প্রতি সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেট পেশ করার সাথে সাথে নতুন দুই প্রকল্প যুবসাথী এবং ভূমিহীন খেতমজুরের প্রস্তাব রাখেন তিনি। আর তারপরই সাংবাদিক সম্মেলন করে এই বিশেষ প্রকল্প সম্পর্কে আমজনতাকে অবগত করেন মমতা।
