রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে State Council of Educational Research and Training (SCERT)-এর তত্ত্বাবধানে Katwa Government Primary Teachers’ Training Institute-এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অস্থায়ী ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার সুযোগ থাকছে।
আজকের এই প্রতিবেদনে সহজভাবে জেনে নিন—গেস্ট লেকচারার, গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, হোস্টেল ওয়ার্ডেন এবং কর্মবন্ধু পদে কীভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্ট প্রয়োজন, মাসিক বেতন কত হতে পারে এবং আবেদনের শেষ তারিখ কবে। পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝে নিতে এবং কোনও গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।।
কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে?
গেস্ট লেকচারার (Guest Lecturer) পদের জন্য মোট ১টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদের জন্য প্রার্থীদের বিজ্ঞান, মানবিক বা সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স (M.Sc/M.A) ডিগ্রি থাকতে হবে, যেখানে অন্তত ৫০% নম্বর থাকা বাধ্যতামূলক। পাশাপাশি M.Ed অথবা Education-এ M.A-তেও ন্যূনতম ৫০% নম্বর প্রয়োজন। তবে National Council for Teacher Education (NCTE)-এর ২০১৪ সালের নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বয়স গণনা করা হবে ০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী এবং বয়সসীমা নির্ধারিত হবে সরকারি নিয়ম বা State Council of Educational Research and Training (SCERT, পশ্চিমবঙ্গ)-এর নির্দেশিকা মেনে। এই পদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক বেতন নেই, বরং প্রতি ক্লাস অনুযায়ী সম্মানী (Honorarium) দেওয়া হবে, যা SCERT-এর বর্তমান নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট (Guest Computer Lab Assistant) পদের জন্য মোট ১টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদের জন্য প্রার্থীদের BCA বা B.Tech (Computer Science) ডিগ্রি থাকা আবশ্যক, তবে National Council for Teacher Education (NCTE)-এর নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। এই পদেও নির্দিষ্ট মাসিক বেতন নেই, বরং প্রতি ক্লাস অনুযায়ী সম্মানী (Honorarium) প্রদান করা হবে, যা State Council of Educational Research and Training (SCERT, পশ্চিমবঙ্গ)-এর বর্তমান নিয়ম অনুসারে নির্ধারিত হয়। বয়স গণনা করা হবে ০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী এবং বয়সসীমা নির্ধারিত হবে সরকারি নিয়ম বা SCERT-এর নির্দেশিকা অনুযায়ী।
হোস্টেল ওয়ার্ডেন (Hostel Warden) পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এখানে মোট ১টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য প্রার্থীর বয়স ০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে B.A / B.Sc / B.Com ডিগ্রি থাকা আবশ্যক, আর B.Ed ডিগ্রি থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন হিসেবে নির্দিষ্ট মাসিক স্যালারির বদলে DRW (Daily Rated Worker) নিয়ম অনুযায়ী সম্মানী প্রদান করা হবে, যা State Council of Educational Research and Training (SCERT, পশ্চিমবঙ্গ)-এর নির্দেশিকা ও সরকারি নিয়ম মেনে নির্ধারিত হবে।
কর্মবন্ধু (Karmabandhu) পদের জন্য পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এখানে মোট ৪টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য প্রার্থীর শারীরিকভাবে সুস্থ ও কাজের উপযুক্ত হওয়া জরুরি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত অষ্টম শ্রেণি (Class VIII) পাশ থাকলে ভালো, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন হিসেবে প্রতি মাসে প্রায় ৫,০০০ টাকা সম্মানী দেওয়া হবে অথবা সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী যা নির্ধারিত আছে তা প্রদান করা হবে। বয়স গণনা করা হবে ০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী এবং বয়সসীমা নির্ধারিত হবে সরকারি নিয়ম বা State Council of Educational Research and Training (SCERT, পশ্চিমবঙ্গ)-এর নির্দেশিকা অনুসারে।
নিয়োগ পদ্ধতিঃ
উল্লেখিত সমস্ত পদে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। সাক্ষাৎকারের নির্দিষ্ট তারিখ ও স্থান সম্পর্কে আপডেট জানানো হবে Katwa Government Primary Teachers’ Training Institute-এর অফিসিয়াল পোর্টালেই, তাই প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইটটি ফলো করা জরুরি। আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মে ২০২৬ (শনিবার), দুপুর ২টার মধ্যে—তাই আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কিভাবে আবেদন জানাবেন?
যারা শিক্ষাক্ষেত্রে কাজ করতে চান বা সরকারি প্রতিষ্ঠানে অভিজ্ঞতা অর্জনের সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি সত্যিই ভালো একটি সুযোগ। আবেদন প্রক্রিয়াটি অফলাইন, তাই প্রার্থীদের Katwa Government Primary Teachers’ Training Institute-এর নির্দিষ্ট পোর্টাল থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রসহ নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। মনে রাখতে হবে, একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন, তাই নিজের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সঠিক পদটি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
আবেদন ফর্ম কোথায় জমা করতে হবে?
TO,
THE LECTURER-IN-CHARGE
KATWA GOVT. P.T.T.I
DAK BUNGLOW ROAD
KATWA, PURBA BARDHAMAN
WB – 713130
কি কি ডকুমেন্টস লাগবে?
আবেদন করার সময় প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি (নিজে সই করে Self-attested), বয়সের প্রমাণপত্র (Age proof) এবং নাগরিকত্বের প্রমাণপত্র (Citizenship document)। পাশাপাশি আবেদন করার আগে Katwa Government Primary Teachers’ Training Institute-এর অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেওয়া খুবই জরুরি, যাতে যোগ্যতা, শর্ত ও আবেদন পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে এবং কোনো ভুল না হয়।
KATWA Government Primary Teachers’ Training Institute Recruitment Notification 2026: PDF Download
KATWA Government Primary Teachers’ Training Institute Job 2026 Application Format Download Link: Download Now
Katwa Government PTTI Official Website Link: Click Now
