ভারতের অন্যতম পাবলিক সেক্টর ব্যাংক Punjab & Sind Bank-এ ১০০০ অফিসার পদে নিয়োগের বড় সুযোগ এসেছে। সারা দেশ জুড়েই এই শূন্যপদ পূরণ করা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গেও রয়েছে একাধিক পদ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। যারা ব্যাংকিং সেক্টরে একটি স্থায়ী ও উন্নত কেরিয়ার গড়তে চান, বিশেষ করে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। নিয়োগের পর প্রার্থীরা ডিএ, টিএ-সহ আকর্ষণীয় মাসিক বেতন এবং অন্যান্য বিভিন্ন সুবিধাও পাবেন। তাই আগ্রহী হলে পুরো তথ্য ভালোভাবে জেনে আবেদন করার প্রস্তুতি নিয়ে নিন।
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে মূলত লোকাল ব্যাংক অফিসার পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সারা দেশে মোট ১০০০টি শূন্যপদ, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৩০ টি। কোন ক্যাটাগরির জন্য কটি শূন্যপদ রয়েছে, দেখে নিন।
| ক্যাটেগরি | শূন্য পদ |
| SC | 4 |
| ST | 2 |
| OBC | 8 |
| EWS | 3 |
| UR | 13 |
| Total | 30 |
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক (Graduation) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকাও জরুরি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
বয়সসীমা
১ মার্চ ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে (SC/ST – ৫ বছর, OBC – ৩ বছর, PwBD – ১০ বছর)।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা JMGS-I স্কেলে অফিসার পদে নিয়োগ পাবেন। এই পদের জন্য প্রাথমিক বেতন শুরু হবে মাসিক প্রায় ৪৮,৪৮০ টাকা থেকে। অভিজ্ঞতা ও ইনক্রিমেন্টের সঙ্গে বাড়তে বাড়তে সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা পর্যন্ত যেতে পারে। যোগদানের সময়ই প্রার্থীদের অতিরিক্ত ৩টি ইনক্রিমেন্ট দেওয়া হবে। এর পাশাপাশি ডিএ, এইচআরএ এবং মেডিকেল সুবিধাসহ বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।
আবেদন ফি
- SC/ST/PwBD প্রার্থীদের জন্য: ১০০ টাকা + জি এস টি।
- সাধারণ, EWS ও OBC প্রার্থীদের জন্য: ৮৫০ টাকা + জি এস টি।
কিভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রথমে Punjab & Sind Bank-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে “Recruitment” সেকশনে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের লিঙ্কে ক্লিক করুন। এরপর নিজের নাম, ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তারপর প্রয়োজনীয় নথিপত্র, ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট রেখে দিন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| বিষয় | তারিখ |
|---|---|
| অনলাইনে আবেদন শুরু | ৩১ মার্চ, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২০ এপ্রিল, ২০২৬ |
| আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় | ২০ এপ্রিল, ২০২৬ |
