“করব লড়ব জিতব রে..” এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোনো কাজে আসছে না কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। শুরু থেকেই শাহরুখের দলের বোলিং বিভাগ একের পর এক ম্যাচে ব্যর্থতা দেখাচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের কাছে হারের পর আশা করা হয়েছিল, ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে নিজেদের ভাগ্য বদলাতে পারবে KKR। কিন্তু সেই আশা পূরণ হলো না, এবং গতকাল ঘরের মাঠে SRH (Sunrisers Hyderabad) এর কাছে একেবারে গো-হারা পরাজয় কেটেছে নাইট রাইডার্সের। এই পরাজয়ের নেপথ্যে বিশেষভাবে উঠে এসেছে নাইট শিবিরের ৫ জন প্লেয়ারের নাম।
KKR-র হারের মূল কালপ্রিট এরা
প্রথম প্লেয়ার: অধিনায়ক অজিঙ্কা রাহানে। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ব্যর্থ হয়েছিলেন তিনি, তবে এ বছর ফের তার ওপর ভরসা রেখেছিল KKR। মুম্বইয়ের ম্যাচে ওপেনিং করতে নেমে রান তুললেও দল পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন। হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বোলিং বিভাগকে কাজে লাগাতেও চরম অসফল ছিলেন তিনি। এক কথায়, ব্যাটসম্যান এবং অধিনায়ক উভয় ভূমিকাতেই রাহানেকে ব্যর্থ দেখা গেছে।
দ্বিতীয় প্লেয়ার: কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লাখ টাকায় কেনা এই খেলোয়াড় সিজনের শুরুতেই ক্রমাগত ব্যর্থ হচ্ছেন। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পর হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২ রান করে মাঠ ছেড়েছিলেন, যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নাইট ম্যানেজমেন্টের জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
তৃতীয় প্লেয়ার: ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। দলের কঠিন মুহূর্তে তিনি রুখে দাঁড়াতে পারেননি। হায়দরাবাদের বোলিংয়ের সামনে মাত্র ৪ বলে ১২ রান করে আউট হয়েছেন। বল হাতেও একটি উইকেটও তুলতে পারেননি, যা KKR এর পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
চতুর্থ প্লেয়ার: বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একসময় এক নম্বর বোলার ছিলেন তিনি, তবে এবারের আইপিএলে নিজেকে মেলে ধরতে পারেননি। ২ ওভার বল করে ৩১ রান দিলেও কোনো উইকেট পাননি, যা দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
পঞ্চম প্লেয়ার: নতুন সদস্য কার্তিক ত্যাগী। হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৪৮ রান দিয়েছেন। যদিও একটি উইকেট নিয়েছেন, তবে তার কারণে খরচ হওয়া রান KKR এর পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
