Homeটেকনলজি ও গ্যাজেটসটেকAlto থেকে Swift, Wagon R—এপ্রিলে মারুতির গাড়িতে দারুণ ডিসকাউন্ট!

Alto থেকে Swift, Wagon R—এপ্রিলে মারুতির গাড়িতে দারুণ ডিসকাউন্ট!

নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে Maruti Suzuki। ২০২৬ সালের এপ্রিল মাসে সংস্থাটি তাদের একাধিক জনপ্রিয় মডেলের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে। ছোট হ্যাচব্যাক থেকে শুরু করে শক্তিশালী এসইউভি—প্রায় সব সেগমেন্টের গাড়িতেই মিলছে ভালো অফার। ফলে যারা বাজেটের মধ্যে সেরা গাড়ি খুঁজছেন। তাদের জন্য এই সময়টা সত্যিই উপযুক্ত। মধ্যবিত্তদের […]

- Advertisement -

নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে Maruti Suzuki। ২০২৬ সালের এপ্রিল মাসে সংস্থাটি তাদের একাধিক জনপ্রিয় মডেলের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে। ছোট হ্যাচব্যাক থেকে শুরু করে শক্তিশালী এসইউভি—প্রায় সব সেগমেন্টের গাড়িতেই মিলছে ভালো অফার। ফলে যারা বাজেটের মধ্যে সেরা গাড়ি খুঁজছেন। তাদের জন্য এই সময়টা সত্যিই উপযুক্ত। মধ্যবিত্তদের বাজেটে ছোট গাড়ি থেকে শুরু করে শক্তিশালী এসইউভি, সবকিছুতেই রয়েছে দারুণ অফার। জেনে নিন বিস্তারিত।

এন্ট্রি লেভেল গাড়িতেই মিলছে ডিসকাউন্ট

যারা কম বাজেটে প্রথম গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে Maruti Suzuki। সংস্থার জনপ্রিয় বাজেট মডেল যেমন Maruti Suzuki Alto K10, Maruti Suzuki S-Presso এবং Maruti Suzuki Celerio-তে এবার গ্রাহকরা সর্বোচ্চ ৩৭,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন। বাজেট সেগমেন্টে এই ধরনের ছাড় সত্যিই বেশ আকর্ষণীয়। বিশেষ করে যারা প্রথম গাড়ি কিনতে চান এবং কম খরচে ভালো অপশন খুঁজছেন। তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সুযোগ।

Wagon R এ বিশাল ছাড়

মধ্যবিত্ত পরিবারের দীর্ঘদিনের ভরসা মারুতির Wagon R। স্পেস এবং মাইলেজের জন্য পরিচিত এই গাড়ির সমস্ত ভেরিয়েন্টের উপরেই এই মাসে 37,500 টাকা পর্যন্ত ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে। আর ফ্যামিলি কার হিসেবে যারা Wagon R পছন্দ করেন তাদের জন্য এটি হতে চলেছে ধামাকাদার সুযোগ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Swift ও Brezza তে বিরাট ধামাকা

তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় Maruti Suzuki Swift এবং কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে অন্যতম পছন্দের Maruti Suzuki Brezza—এই দুই মডেলেই এপ্রিল মাসে বড়সড় ছাড় দিচ্ছে Maruti Suzuki। গ্রাহকরা এই গাড়িগুলি কিনলে সর্বোচ্চ ৪৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পেতে পারেন। বিশেষ করে Brezza-এর মতো উচ্চ চাহিদাসম্পন্ন SUV-তে এমন অফার খুব একটা দেখা যায় না, তাই যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি সত্যিই লোভনীয় সুযোগ।

--Advertisement--

Maruti Victoris

মারুতির শক্তিশালী লাইনআপের অন্যতম আকর্ষণ হল Maruti Victoris। এই মাসে এই গাড়ি কিনলে মিলবে সরাসরি 30 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। যারা ফিচার প্যাকড এবং মজবুত এসইউভি খুঁজছেন, তাদের জন্য এটি হতে চলেছে দারুণ বিকল্প।

কিন্তু মজার বিষয়, মারুতি যখন প্রায় সব গাড়িতেই অফার দিচ্ছে, তখন কোম্পানির সবথেকে জনপ্রিয় দুটি মডেল Dzire এবং Ertiga কে এই ছাড়ের বাইরে রাখা হয়েছে। অত্যাধিক চাহিদা ও দীর্ঘ ওয়েডিং পিরিয়ডের কারণে হয়তো কোম্পানি বর্তমানে এই দুটি মডেলে কোনও রকম অফিসিয়াল ডিসকাউন্ট দিচ্ছে না। কিন্তু যারা বাজেট সেগমেন্টের মধ্যে গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য এগুলি হতে পারে সেরা বিকল্প।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -