OnePlus Nord 6 অবশেষে ভারতে লঞ্চ হয়েছে, আর বলা যায়—মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে এবার বড়সড় চমক দিয়েছে OnePlus। ফোনটিতে রয়েছে 165Hz রিফ্রেশ রেটের 1.5K AMOLED ডিসপ্লে। সঙ্গে বিশাল 9000mAh ব্যাটারি যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। আর পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসর—যার ফলে হেভি গেমিং ও মাল্টিটাস্কিং খুব সহজে করা যাবে। ক্যামেরার দিক থেকে এতে 50MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা রয়েছে। পাশাপাশি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ভারতের বাজারে এই ফোনটির দাম আনুমানিক ₹40,000-এর নিচে রাখা হয়েছে।
OnePlus Nord 6 ফোনের স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, OnePlus Nord 6 ফোনে রয়েছে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে। যার 1.5K রেজোলিউশন ও 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসর। আর স্টোরেজের দিক থেকে এটি 256GB ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে। যার সঙ্গে 8GB এবং 12GB RAM অপশন থাকায় ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন।
ক্যামেরার দিক থেকে OnePlus Nord 6 বেশ ভালো অভিজ্ঞতা দিতে পারে, কারণ এতে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা ও 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32MP ক্যামেরা রাখা হয়েছে। ব্যাটারির ক্ষেত্রে বিশাল 9000mAh ক্যাপাসিটি থাকায় একবার চার্জেই দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। সঙ্গে 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সুবিধা । সফটওয়্যারের দিকে এটি Android 16 ভিত্তিক OxygenOS-এ চলে। আর কানেক্টিভিটি হিসেবে 5G, Wi-Fi 7, Bluetooth ও NFC সাপোর্টের পাশাপাশি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় নিরাপত্তা ও আধুনিক ফিচারের দিক থেকেও ফোনটি যথেষ্ট শক্তিশালী।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ভারতে ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের দাম কত
দামের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের বেস মডেল 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 38,999 টাকা। এছাড়া 12GB RAM এবং 256GB স্টোরেজের দাম 41,999 টাকা।
নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড ব্যবহার করে গ্রাহকরা 3000 টাকা পর্যন্ত ব্যাংক ছাড় পেতে পারেন। ডিভাইসটি আগামী 9 এপ্রিল থেকে পাওয়া যাবে এবং এটি Amazon, ওয়ানপ্লাসের ই-স্টোর ও তাদের অফিসিয়াল রিটেল পার্টনার থেকে বিক্রি করা হবে।
