স্যামসাং সম্প্রতি ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Samsung Galaxy M17e 5G লঞ্চ করেছে। আর আজ 20 মার্চ এই ফোনটির প্রথম সেল শুরু হয়েছে—যেখানে মাত্র ₹11,999 শুরুর দামে এটি কেনা যাচ্ছে। এই স্মার্টফোনে বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং 5G কানেক্টিভিটির মতো দরকারি ফিচার দেওয়া হয়েছে। বিশেষ করে 6000mAh শক্তিশালী ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। আর MediaTek Dimensity 6300 প্রসেসর দৈনন্দিন কাজ ও মাল্টিটাস্কিং সহজে সামলাতে সাহায্য করবে। পাশাপাশি, কোম্পানি দীর্ঘদিন Android সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। ফলে এই দামে এটি একটি ভ্যালু-ফর-মানি 5G স্মার্টফোন হিসেবে নজর কাড়তে পারে—চলুন এবার এর দাম, সেল অফার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভারতে Samsung Galaxy M17e 5G কত দামে কেনা যাবে
দামের দিক থেকে Samsung Galaxy M17e 5G ফোনটি বাজেট সেগমেন্টে বেশ ভালো অপশন হিসেবে এসেছে। যেখানে 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম রাখা হয়েছে ₹12,999 এবং 6GB RAM + 128GB মডেলটির দাম ₹14,499। ফোনটি স্টাইলিশ Vibe Violet ও Blitz Blue—এই দুইটি কালার অপশনে পাওয়া যাবে। আজ দুপুর 12টা থেকে এই স্মার্টফোনটি Amazon, স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্বাচিত রিটেল স্টোরে বিক্রি শুরু হয়েছে, ফলে অনলাইন বা অফলাইন—দুইভাবেই সহজে কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনটি কেন কিনবেন?
ফিচারের দিক থেকে Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটি এই বাজেটে বেশ ভালো অভিজ্ঞতা দেওয়ার মতোই তৈরি করা হয়েছে। এতে রয়েছে 6.7 ইঞ্চির HD+ Infinity-U LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 720 × 1600 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং ও ভিডিও দেখা হবে বেশ স্মুথ। ফোনটি Android 16 ভিত্তিক One UI 8-এ চলে, আর সবচেয়ে বড় আকর্ষণ হল—কোম্পানি ৬ বছর পর্যন্ত OS ও সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি এতে Gemini Live ফিচার সাপোর্টও রয়েছে, ফলে স্মার্ট AI ফিচার ব্যবহার করা যাবে সহজেই। আর IP54 রেটিং থাকায় ফোনটি ধুলোবালি ও হালকা জলের ছিটা থেকে সুরক্ষিত থাকবে—সব মিলিয়ে বাজেটের মধ্যে এটি একটি বেশ ব্যালান্সড ও ফিউচার-প্রুফ স্মার্টফোন বলা যায়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
পারফরম্যান্সের জন্য, ডিভাইসে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 6300 অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে পেয়ার করা Mali-G57 MC2 GPU। ফোনটি 4GB এবং 6GB RAM ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে, যার সাথে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। একটি microSD কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা ও ব্যাটারির দিক থেকেও Samsung Galaxy M17e 5G বেশ ভালো প্যাকেজ অফার করছে। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে বড় 6000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি ফোনে সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.3, USB Type-C পোর্ট এবং 5G নেটওয়ার্ক সাপোর্টের মতো দরকারি সব ফিচারও দেওয়া হয়েছে।
