JKNews24 ডেস্ক: বাঙালি রান্নাঘরে জিরার কৌটো নেই, এমনটা ভাবা আর মাছ ছাড়া ভাত খাওয়ার কল্পনা করা প্রায় একই বিষয়। শুধু ফোড়নেই নয়, জিরার গুণাগুণ কিন্তু আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান—সবখানেই স্বীকৃত। আপনি কি জানেন, ছোট এই দানাগুলো আপনার শরীরের বড় বড় সমস্যার সমাধান করতে পারে? আজ আমরা আলোচনা করব জিরার এমন কিছু বিস্ময়কর উপকারিতা নিয়ে, যা জানলে আপনি আজ থেকেই ডায়েটে জিরা রাখতে বাধ্য হবেন। তবে হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তাই জিরার লজিক ও ম্যাজিক দুটোই আজ পরিষ্কার করব।
নিজের স্বাস্থ্য নিয়ে একটু বাড়তি যত্ন নিতে কে না ভালোবাসে! আর স্বাস্থ্যর কথা উঠলেই প্রথমে মাথায় আসে ওজনের প্রসঙ্গ। একটু বেশি ওজন হলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান—সারাক্ষণ মনে ঘোরাফেরা করে, “এই বাড়তি ওজনটা কীভাবে কমাবো?” কারও ডায়েটের দিকে ঝোঁক, কেউ আবার ফাস্টিং শুরু করেন, কেউ সকালে উঠে দৌড়ান, আবার কেউ জিমে ঘাম ঝরান। মানে, ওজন কমাতে কেউই পিছপা নন—চেষ্টা থাকে সবারই। তবে, যদি বলি একটি উপাদানেই ওজন কমবে বিদুৎতের গতিতে। হ্যাঁ রান্নাঘরের একটি উপাদান নিয়মিত খেলে কমাতে পারবেন আপনার বাড়তি ওজন। আমাদের সবার রান্নাঘরেই জিরা থাকে। জিরে খেয়ে ওজন কমানোর বিষয়টি খুব অপরিচিত নয়।
জিরা এবং লেবুর রস
ওজন কমাতে শুধু জিরা খেলেই হবে না—সঙ্গে চাই একটু বুদ্ধির ব্যবহার! চাইলে জিরার সঙ্গে লেবু মিশিয়ে খেতে পারেন। এটা কিন্তু অনেকেই ব্যবহার করেন, আর সত্যি বলতে এর ফলও বেশ ভালো। লেবুতে আছে প্রচুর ভিটামিন C, যা আমাদের শরীরের মেটাবলিজম বাড়ায় আর মেদ কমাতেও দারুণ সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ পানিতে এক চামচ গোটা জিরা ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই পানি ছেঁকে নিন, আর তার মধ্যে অর্ধেক লেবুর রস মিশিয়ে খালি পেটে খেয়ে ফেলুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
জিরা এবং আদার পানি
ওজন ঝরাতে জিরা যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই আদাও কিন্তু কম যায় না! দুটোকেই আমরা প্রতিদিনের রান্নায় ব্যবহার করি, কিন্তু জানো কি—এই দুই উপাদান একসঙ্গে খেলে ওজন কমানোর প্রক্রিয়াটা আরও কার্যকর হয়ে ওঠে? আদায় এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে, যা শরীরের ফ্যাট বার্ন করার গতি বাড়ায়, হজমেও সাহায্য করে। আর জিরার কথা তো আগেই জানো—মেটাবলিজম বাড়াতে ওর জুড়ি নেই! রাতে এক কাপ পানিতে ১ চামচ গোটা জিরা ভিজিয়ে রাখার সময় তার সঙ্গে ৩–৪ টুকরো করে কাটা আদাও দিয়ে দাও। সকালে উঠে সেই মিশ্রণটা ভালো করে ছেঁকে খালি পেটে খেয়ে ফেলো।
জিরার চা
ওজন কমাতে অনেকেই নানা ধরনের চা খেয়ে থাকেন। তবে এবার জিরা চা খেয়ে দেখতে পারেন। এ চা খেতে জিরা, লবঙ্গ এবং এলাচ এই তিন উপকরণ একসঙ্গে ফুটিয়ে নিন। পানির রং পবির্তন হয়ে এলে ছেঁকে খেতে পারেন।
কীভাবে খাবেন?
১. জিরা পানি: রাতে এক গ্লাস জলে এক চামচ জিরা ভিজিয়ে রাখুন। সকালে জলটি হালকা গরম করে ছেঁকে খেয়ে নিন। এটি ডিটক্স ড্রিংক হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়। ২. শুকনো খোলায় ভাজা জিরা: যে কোনো সবজি বা ডালের ওপর সামান্য ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিন। স্বাদ এবং স্বাস্থ্য দুই-ই বজায় থাকবে। ৩. সালাদ ও দই: টক দইয়ের সাথে বিট নুন আর জিরার গুঁড়ো মিশিয়ে খেলে তা প্রোবায়োটিকের কাজ করে।
জিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা
জিরা (Cumin) আমাদের রান্নাঘরের খুবই পরিচিত একটি মসলা। তবে শুধু রান্নায় নয়, প্রতিদিন অল্প পরিমাণে জিরা চিবিয়ে খেলে শরীরের জন্য অনেক উপকার পাওয়া যায়।
জিরা খেলে কি পেটের মেদ কমে?
হ্যাঁ, নিয়মিত জিরা খেলে কিছু ক্ষেত্রে পেটের মেদ কমাতে সহায়তা করতে পারে। Cumin বা জিরায় এমন কিছু উপাদান থাকে যা হজমশক্তি বাড়ায় এবং শরীরের মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে।
প্রতিদিন জিরা খাওয়া যাবে কি?
হ্যাঁ, সাধারণভাবে প্রতিদিন অল্প পরিমাণে Cumin (জিরা) খাওয়া যায় এবং এটি স্বাস্থ্যের জন্য উপকারীও হতে পারে। অনেকেই সকালে খালি পেটে ভেজানো জিরার জল পান করেন বা সামান্য জিরা চিবিয়ে খান। এতে হজমশক্তি ভালো থাকে, গ্যাস ও অম্বলের সমস্যা কমতে পারে এবং শরীরের মেটাবলিজমও কিছুটা বাড়তে সাহায্য করে।
