HomeপাঁচমিশালিWB Vote Without Epic 2026: ভোটার কার্ড ছাড়াই ভোট দেওয়ার সহজ উপায়

WB Vote Without Epic 2026: ভোটার কার্ড ছাড়াই ভোট দেওয়ার সহজ উপায়

- Advertisement -

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন (WB Vote Without Epic)। এবার ভোট দুই দফায় হবে। যেখানে প্রথম দফার ভোট গ্রহণ ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে ৪ মে ২০২৬ তারিখে।

ভোটার কার্ড ছাড়াও এবার ভোট দেওয়া যাবে! হ্যাঁ, ঠিকই পড়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটার কার্ড না থাকলেও নির্দিষ্ট ১২টি বিকল্প নথির মধ্যে যেকোনো একটি সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গেলে আপনি সহজেই ভোট দিতে পারবেন।

ভোট দেওয়া প্রতিটি নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকার প্রয়োগের জন্য ভোটারের নাম অবশ্যই ভোটার তালিকায় থাকতে হবে। যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, বা নতুনভাবে তালিকায় নাম হলেও কার্ড হাতে না পান, তাহলেও চিন্তার কিছু নেই। ভোটার তালিকায় নাম থাকলেই আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

ভোটার কার্ড নেই – কি কি নথি থাকলেও ভোট দিতে পারবেন দেখুন ডকুমেন্টস লিস্ট

ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন! ভোটকেন্দ্রে আপনি নিচের যেকোনো একটি ডকুমেন্ট দেখিয়ে ভোট দিতে পারেন—

  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • কেন্দ্র/রাজ্য সরকার বা PSU কর্তৃক প্রদত্ত ফটো আইডি কার্ড
  • সাংসদ/বিধায়কের অফিসিয়াল আইডি কার্ড
  • ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ফটোসহ পাসবুক
  • PAN কার্ড
  • NPR-এর অধীনে RGI স্মার্ট কার্ড
  • MGNREGA জব কার্ড
  • শ্রম মন্ত্রকের স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড
  • UDID (প্রতিবন্ধী আইডি কার্ড)
  • ফটোসহ পেনশন ডকুমেন্ট
  • Aadhaar Card

আপনার বিধানসভা কেন্দ্রে কবে ভোট এবং কোন ভোটকেন্দ্রে আপনাকে যেতে হবে, তা এখনই চেক করে নিন—

১) সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এছাড়াও সরাসরি নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) হোম পেজে “Search Your Name In Voter List” অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে ভোটারের ভোটার কার্ড নম্বর এবং রাজ্য নির্বাচন করুন। তারপর নিচে দেওয়া ক্যাপচার কোডটি লিখে সার্চে ক্লিক করুন।

৪) এরপর সমস্ত তথ্য স্ক্রিনে দেখানো হবে। সেখান থেকে দেখে নিন, আপনার এলাকায় ভোটের তারিখ ও ভোটকেন্দ্রের ঠিকানা কোথায়, এবং সেই অনুযায়ী ভোট দিতে যান।

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -