Homeজাতীয় খবর (India News)পশ্চিমবঙ্গ‘ধর্মের চশমা খুলে দেখুন’—ইদের মঞ্চে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর

‘ধর্মের চশমা খুলে দেখুন’—ইদের মঞ্চে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর

- Advertisement -

রেড রোডে পবিত্র ইদের নামাজের অনুষ্ঠানে শনিবার সকালে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান অভিষেক। ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, বাংলার সৌভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখা সকলের দায়িত্ব, এবং এই ঐক্যই রাজ্যের সবচেয়ে বড় শক্তি।

ইদের অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার সৌভ্রাতৃত্ববোধ আগামী দিনেও বজায় রাখুন। যে কোনও উৎসব আমাদের ধৈর্য, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা আর সততা শেখায়—এগুলোই মনুষ্যত্বের ধর্ম, তা বজায় রাখতে হবে।” তিনি অভিযোগ করেন, একদল মানুষ বাংলার এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এবং বলেন, “ভাইদের বিরুদ্ধে ভাইদের লড়িয়ে দেওয়া হচ্ছে, তাই এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “এটাই বাংলার কৃষ্টি ও সংস্কৃতি—রমজানে রাম আছেন, দিওয়ালিতে আলি আছেন। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত খোলা হয়—এটাই আমাদের দেশের আসল পরিচয়।”

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বাংলার এই সম্প্রীতিকে নষ্টের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে আক্রমণও শানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। এ নিয়ে তিনি বলেছেন, ‘যাঁরা ভাবছেন নাম কেটে এই দেশ থেকে তাড়িয়ে দেবেন, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেবেন, তাঁদের বলছি, গলা কেটে গেলেও ঝুঁকব না।’ এই প্রসঙ্গে রাহাত ইন্দোরির কয়েকটি লাইনও উদ্ধৃত করেন তিনি।

এর পরেই বিভেদ সৃষ্টিকারীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যাঁরা হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে এবং মুসলমানকে হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে নামাচ্ছেন, তাঁরা যতই চেষ্টা করুন, বাংলার সৌভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট থাকবে।” পাশাপাশি তিনি মন্তব্য করেন, “কেউ বলে হিন্দু বিপদে আছে, কেউ বলে মুসলিম বিপদে আছে—আমি বলছি, ধর্মের চশমা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানই বিপদের মধ্যে রয়েছে।”শেষে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি আশা করব, আপনাদের পরিবার ভালো থাকুক। আমরা যেমন বাংলার সৌভ্রাতৃত্ব বজায় রেখেছি, আগামী দিনেও তা অক্ষুণ্ণ রাখব।”

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -