Homeসোনার দামআজকের বাজারে ২৪ ও ২২ ক্যারেট সোনার দাম এবং রুপোর হালচাল

আজকের বাজারে ২৪ ও ২২ ক্যারেট সোনার দাম এবং রুপোর হালচাল

- Advertisement -

বিগত কয়েক মাস ধরে সোনার দাম আকাশছোঁয়া হওয়ায় সাধারণ মানুষ অনেকটাই চাঞ্চল্য অনুভব করেছে। আমেরিকা, ইরান এবং ইজরায়েলের যুদ্ধের কারণে ১০ গ্রাম সোনার দাম রেকর্ড গড়ে ১.৬০ লক্ষ টাকা ছাড়িয়েছিল। তবে এবার সোনা প্রেমীদের জন্য সুখবর রয়েছে—বাজার বিশ্লেষকদের মতে, খুব শীঘ্রই সোনার দাম আরও নামতে পারে এবং ১০ গ্রাম সোনার দাম প্রায় ১.২৭ লক্ষ টাকার কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে।

কেন কমছে সোনার দাম?

বিশেষজ্ঞরা সোনার দরপতনের পেছনে মূলত চারটি কারণকে দায়ী করছেন। প্রথমত, ডলারের শক্তি বৃদ্ধি; আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মান দিন দিন বেড়েই চলেছে। দ্বিতীয়ত, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয়ত, যখন সোনার দাম ১.৫০ লক্ষ টাকার ওপরে পৌঁছেছিল, তখন বড় বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে মুনাফা তুলেছেন, যার ফলে বাজারে যোগান বেড়ে দাম কমতে শুরু করেছে। শেষ কারণটি হলো মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। এ অবস্থায় বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনগুলোতে সোনা ও রুপোর বাজারে মন্দাভাব দেখা দিতে পারে। ভারতের এমসিএক্সে বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ১,৪৪,৮২৫ টাকায়, যা নেমে আসতে পারে ১,২৭,০০০ টাকার কাছাকাছি। আন্তর্জাতিক কমেক্স বাজারে ১০ গ্রাম সোনার দাম বর্তমানে ৪,৫৭৪.৯০ মার্কিন ডলার, যা কমে যেতে পারে ৪,২৫০ মার্কিন ডলারের কাছাকাছি।

আপনাদের জন্য আজকের বাজারের হালচাল জানিয়ে দিই—যদি আজ সোনা কিনতে বা বেচতে যান, তাহলে দাম অবশ্যই মাথায় রাখা জরুরি। ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি গ্রামে পড়ছে ১৪,৩৬৭ টাকা, আর ২২ ক্যারেট গয়না সোনার দাম প্রতি গ্রামে ১৩,৬৫০ টাকা, বিক্রি করলে পাওয়া যাবে ১৩,০৭৪ টাকা। পাশাপাশি রুপোর দাম প্রতি কেজিতে ২,৩১,৯৪১ টাকা। তবে মনে রাখবেন, সোনা ও রুপোতে বিনিয়োগ সবসময় কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই বিনিয়োগের আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া উচিত। আমরা এখানে কেবল বাজার বিশ্লেষণ ও সাধারণ পরামর্শ দিচ্ছি।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -