Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারArts Career Guide | আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়?!

Arts Career Guide | আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়?!

আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়? আর্টস নিয়ে পড়লে কি ভালো চাকরি পাওয়া যায়? এই প্রশ্ন অনেকের মনে। বিশেষ করে মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় ছাত্র-ছাত্রীদের যখন স্ট্রিম বাছার সময় আসে। তখন এই একটা জিনিস নিয়েই তারা দ্বিধায় থাকে – কোন স্ট্রিমে সুযোগ বেশি? এক্ষেত্রে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে সাইন্স নিয়ে পড়লে ক্যারিয়ারে […]

- Advertisement -

Table of contents [hide]

আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়? আর্টস নিয়ে পড়লে কি ভালো চাকরি পাওয়া যায়? এই প্রশ্ন অনেকের মনে। বিশেষ করে মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় ছাত্র-ছাত্রীদের যখন স্ট্রিম বাছার সময় আসে। তখন এই একটা জিনিস নিয়েই তারা দ্বিধায় থাকে – কোন স্ট্রিমে সুযোগ বেশি? এক্ষেত্রে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে সাইন্স নিয়ে পড়লে ক্যারিয়ারে সুযোগ বেশি। কিন্তু আর্টস বিভাগে তা সীমিত। এটি একেবারেই ভুল। আর্টস নিয়ে পড়লেও এমন অনেক সুযোগ রয়েছে যেখানে আপনি ক্যারিয়ারে চরম উন্নতির শিখরে পৌঁছাতে পারেন। আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়? আর্টসে কি কি ভালো চাকরি আছে? আজকে এখানে সেই নিয়েই আলোচনা করব (Arts Career Guide)। এই একটা পোস্ট দেখে নিলেই সমস্ত দ্বিধা কেটে যাবে।

আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়?

আর্টস বিভাগ আপনাকে বহুমুখী পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ দেয়। এই বিভাগটি আপনাকে শুধু গতানুগতিক চাকরি নয়। বরং আপনার মধ্যে অনেক ধরনের নতুন দক্ষতা তৈরি করে দেয়। সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে আর্টসের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সব ক্যারিয়ার অপারচুনিটি রয়েছে। এগুলো থেকে একদিকে যেমন উচ্চ আয় সম্ভব তেমনি অন্যদিকে ভবিষ্যতে উন্নতির সুযোগও অনেক বেশি। নীচে এমনি কিছু জনপ্রিয় এবং সেরা সুযোগ সম্পর্কে আলোচনা করা হলো।

আর্টস সাবজেক্টে চাকরি কয়টি?

আর্টস সাবজেক্টে চাকরির সংখ্যা নির্দিষ্ট করে বলা যায় না। কারণ এই স্ট্রিমে সুযোগের পরিধি অনেক বড় এবং বৈচিত্র্যময়। সহজভাবে বললে, আর্টস নিয়ে পড়লে ২০–৩০টিরও বেশি জনপ্রিয় কেরিয়ার অপশন রয়েছে। আর বাস্তবে এর সংখ্যা আরও অনেক বেশি। সরকারি চাকরির ক্ষেত্রে যেমন UPSC, WBCS, SSC, Banking, Railway ইত্যাদিতে সুযোগ আছে। তেমনি বেসরকারি ক্ষেত্রে শিক্ষকতা, সাংবাদিকতা, কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, হোটেল ম্যানেজমেন্ট, আইনজীবী, মনোবিজ্ঞানী, সোশ্যাল ওয়ার্ক—এই সব ক্ষেত্রেও ভালো চাকরি পাওয়া যায়। তাই আর্টস মানেই কম সুযোগ—এই ধারণা একেবারেই ভুল। বরং সঠিক দক্ষতা থাকলে এই স্ট্রিম থেকেই সবচেয়ে বেশি কেরিয়ার অপশন তৈরি হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

সরকারি চাকরি (Govt. Jobs)

আর্টস নিয়ে পড়লে সরকারি চাকরির ক্ষেত্রে সত্যিই বিস্তৃত সুযোগ পাওয়া যায়। রাজ্য স্তর থেকে কেন্দ্রীয় সরকার, এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতেও কাজ করার সুযোগ তৈরি হয়। এই স্ট্রিম থেকে শিক্ষকতা, সিভিল সার্ভিস, পুলিশ, ব্যাংকিং, আইন পেশা (লিগাল অ্যাডভাইজার, ব্যারিস্টার), প্রতিরক্ষা বিভাগ, রেলসহ আরও অনেক ক্ষেত্রে উচ্চপদে চাকরি পাওয়া সম্ভব। সঠিক প্রস্তুতি ও পরিশ্রম থাকলে এই প্রতিটি ক্ষেত্রেই আর্টসের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তাই বলা যায়, আর্টস শুধুমাত্র একটি বিষয় নয়, বরং এটি বহু সম্মানজনক ও স্থায়ী কেরিয়ারের দরজা খুলে দেয়।

--Advertisement--

আইনজীবী (Lawyer)

আপনি যদি আর্টস নিয়ে পড়ে থাকেন, তাহলে আইন পেশা আপনার জন্য একটি দারুণ কেরিয়ার অপশন হতে পারে। এলএলবি (LLB) সম্পন্ন করে আপনি একজন সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। সাধারণত এই কোর্সটি স্নাতক পাশের পর ৩ বছরের হয়। তবে ইন্টিগ্রেটেড LLB কোর্সের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের পরই ভর্তি হওয়া যায়। যার মেয়াদ ৫ বছর। সরকারি কলেজে তুলনামূলক কম খরচে এই কোর্স করা সম্ভব। পড়াশোনা শেষ করার পর আপনার দক্ষতা অনুযায়ী আপনি কোর্টে প্র্যাকটিস করতে পারেন বা কর্পোরেট সেক্টরে লিগাল অ্যাডভাইজার হিসেবে কাজ পেতে পারেন। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়ের পরিমাণও দ্রুত বাড়ে। বিশেষ করে কর্পোরেট ল-ইয়ারদের ক্ষেত্রে মাসিক আয় কয়েক লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

সাংবাদিক (Journalist)

আর্টস নিয়ে পড়লে সাংবাদিকতা (Journalism) একটি অত্যন্ত জনপ্রিয় এবং সম্ভাবনাময় কেরিয়ার অপশন। আপনার যদি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার ক্ষমতা এবং সৃজনশীল লেখালেখির অভ্যাস থাকে। তাহলে নিউজ চ্যানেল, পত্রিকা বা ডিজিটাল মিডিয়ায় সহজেই উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। এই ক্ষেত্রে কেরিয়ার গড়তে হলে মাস কমিউনিকেশন বা জার্নালিজম কোর্স করতে হয়, যা সাধারণত ৩ বছরের হয়। সরকারি কলেজে এই কোর্স তুলনামূলক কম খরচে করা যায়। যদিও প্রাইভেট প্রতিষ্ঠানে খরচ একটু বেশি হতে পারে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় মিডিয়া ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও কাজ করার সুযোগ তৈরি হয়।

--Advertisement--

মনস্তত্ত্ববিদ (Psychologist)

বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বাড়ায় কাউন্সিলর বা সাইকোলজিস্টদের চাহিদা প্রচুর। সাধারণত একাদশ শ্রেণী থেকেই আর্টসে মনস্তত্ত্ব বা সাইকোলজি একটি বিখ্যাত সাবজেক্ট। আপনি যদি মনস্তত্ত্ব বা সাইকোলজি সাবজেক্ট নিয়ে থাকেন এবং এটি নিয়ে এগোনোর কথা ভাবেন, তবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আপনার জন্য সেরা ক্যারিয়ার ।

GNM Nursing

আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের জন্য জি এন এম (GNM) নার্সিং একটি অত্যন্ত পরিচিত ও স্থায়ী কেরিয়ার অপশন। উচ্চমাধ্যমিক পাশ করার পরই এই কোর্সে ভর্তি হওয়া যায় এবং সাধারণত এর মেয়াদ প্রায় ৩ থেকে ৪ বছর। এই কোর্স সম্পন্ন করার পর আপনার দক্ষতার ভিত্তিতে বিভিন্ন ভালো হাসপাতাল বা নার্সিংহোমে কাজের সুযোগ পাওয়া যায়। এছাড়াও রাজ্যস্তরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল হলে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজেও চাকরি পাওয়ার সুযোগ তৈরি হয়। যা কেরিয়ারকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করে তোলে। এই পেশায় যেমন সম্মান রয়েছে, তেমনি রয়েছে নিরাপদ ভবিষ্যৎ ও নিয়মিত আয়ের সুযোগ।

হোটেল ম্যানেজমেন্ট (Hotel Management)

হোটেল ম্যানেজমেন্ট আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত সম্মানজনক ও লাভজনক কেরিয়ার অপশন হিসেবে ধরা হয়। সাধারণত এই কোর্সটি ৩ বছরের হয় এবং এতে হসপিটালিটি, কাস্টমার সার্ভিস, ফুড প্রোডাকশনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স শেষ করার পর আপনি অ্যাডমিন, রিসেপশনিস্ট, শেফ বা কুকসহ নানা পদে কাজের সুযোগ পেতে পারেন। ফাইভ স্টার হোটেল, এয়ারলাইনস, রিসোর্ট বা ক্রুজ শিপ—সব জায়গাতেই এই পেশার চাহিদা রয়েছে। বিশেষ করে বিদেশে হোটেল ম্যানেজমেন্ট পেশার ব্যাপক সুযোগ থাকায়। এই ক্ষেত্র থেকে আন্তর্জাতিক স্তরে কাজ করার সুযোগ ও উচ্চ আয়ের সম্ভাবনাও তৈরি হয়।

এনজিও কর্মকর্তা (NGO Officer)

ইউনিসেফ বা ব্র্যাকের মতো সংস্থায় সমাজবিজ্ঞান বা উন্নয়ন অধ্যয়ন এর শিক্ষার্থীদের ব্যাপক চাহিদা। এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে ক্যারিয়ার শুরু করলে মোটা অংকের বেতনের পাশাপাশি বিশ্ব ভ্রমণের সুযোগ থাকে।

আর্কিওলজিস্ট (Archaeologist)

ইতিহাস নিয়ে যারা আগ্রহী, তারা প্রত্নতাত্ত্বিক হিসেবে বিভিন্ন ঐতিহাসিক সাইটে গবেষণার কাজ করতে পারেন। এটি অত্যন্ত রোমাঞ্চকর একটি পেশা। বেসরকারি চাকরি তো রয়েইছে, তাছাড়া আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি ভবিষ্যতে আর্কিওলজিক্যাল সারভে অব ইন্ডিয়া ইত্যাদি সরকারি দপ্তরেও কাজ পেতে পারেন।

অন্যান্য

ডিজিটাল যুগে আর্টসের ছাত্রছাত্রীদের জন্য অনেক নতুন ধরনের পেশার দরজা খুলে গিয়েছে। যেমন আপনি যদি এখন ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন ইত্যাদি কোর্সগুলো করেন তাহলে বিভিন্ন বড়ো বেসরকারি সংস্থায় ফ্রিল্যান্সিং অথবা স্থায়ী কাজ পেতে পারেন। এগুলোর বেতন অত্যন্ত বেশি হয়, বছরে প্রায় ৮-১০ লক্ষ বা তারও বেশি।

আর্টস নিয়ে পড়লে কি কি সরকারি চাকরি পাওয়া যায়?

সরকারি চাকরির বাজারে আর্টসের শিক্ষার্থীদের জয়জয়কার সবসময়ই ছিল। এর প্রধান কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাস আর্টস নির্ভর হওয়া।

শিক্ষকতা (Teaching)

আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানজনক সরকারি পেশাগুলির মধ্যে শিক্ষকতা অন্যতম। উচ্চ মাধ্যমিকের পর পছন্দমতো বিষয় নিয়ে অনার্স করে এরপর এমএ ও বিএড সম্পন্ন করলে School Service Commission (SSC)-এর মতো পরীক্ষায় বসা যায়। এই পরীক্ষায় সফল হলে বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক এমনকি অভিজ্ঞতার ভিত্তিতে প্রধান শিক্ষক হিসেবেও কাজের সুযোগ পাওয়া যায়। এছাড়াও যদি কলেজের প্রফেসর হওয়ার ইচ্ছা থাকে। তাহলে NET বা SET পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে পারেন। এই পেশায় যেমন স্থায়িত্ব ও সম্মান রয়েছে, তেমনি রয়েছে ভালো বেতন ও ভবিষ্যতে উন্নতির সুযোগ।

সিভিল সার্ভিস এবং পুলিশ সার্ভিস (Civil and Police Service)

দেশ তথা রাজ্যের সবচেয়ে সম্মানজনক দুটি পেশা হলো সিভিল সার্ভিস এবং পুলিশ সার্ভিস। UPSC, WBCS জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে আপনি সরকারি স্তরে আমলা, উপদেষ্টা এবং পুলিশের উচ্চপদে যেমন ডি এস পি বা এস পি হিসেবে কাজ পেতে পারেন। টাকা, ক্ষমতা, সম্মান সব দিক থেকেই এই পেশাগুলোর জুড়ি মেলা ভার।

প্রতিরক্ষা বাহিনী (Defense)

আর্টস নিয়ে পড়লেও সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীতে যোগ দিয়ে অত্যন্ত সম্মানজনক কেরিয়ার গড়ে তোলা যায়। Indian Army, Indian Navy এবং Indian Air Force-এ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে গ্রুপ ডি থেকে শুরু করে অফিসার পদ পর্যন্ত কাজের সুযোগ রয়েছে। এই ক্ষেত্রগুলিতে শুধু ভালো বেতনই নয়, পাশাপাশি উচ্চ সামাজিক মর্যাদা, নিরাপদ ভবিষ্যৎ এবং দেশের সেবার গর্ব—সবকিছু একসঙ্গে পাওয়া যায়।

রেলওয়ে (Railway)

আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারি চাকরির মধ্যে রেলের চাকরি অত্যন্ত জনপ্রিয় একটি অপশন। Indian Railways-এর অধীনে মাধ্যমিক যোগ্যতায় RRB Group D থেকে শুরু করে গ্র্যাজুয়েশন লেভেলে RRB NTPC পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে চাকরির সুযোগ পাওয়া যায়। এসব পরীক্ষায় সফল হলে টিকিটিং ক্লার্ক, লোকো পাইলট, সেকশন অফিসারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ থাকে। এই পেশায় যেমন স্থায়িত্ব রয়েছে, তেমনি রয়েছে ভালো বেতন, ভাতা এবং ভবিষ্যতে প্রমোশনের সুযোগ, যা এটিকে আর্টস ছাত্রছাত্রীদের জন্য একটি আকর্ষণীয় কেরিয়ার অপশন করে তোলে

ব্যাঙ্কিং (Banking)

ব্যাংকে চাকরি করা অনেকেরই স্বপ্ন, আর আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের জন্যও এটি একটি অত্যন্ত জনপ্রিয় ও স্থায়ী কেরিয়ার অপশন। সাধারণত গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর Institute of Banking Personnel Selection (IBPS)-এর মতো ব্যাংকিং পরীক্ষায় অংশ নিয়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেমন State Bank of India, Punjab National Bank, Central Bank of India-এ ক্লার্ক, অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি বা স্পেশালিস্ট অফিসার পদে কাজ পাওয়া যায়। এছাড়াও Reserve Bank of India-এর Grade A ও B অফিসার পদে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।

আর্টসে সবচেয়ে বেশি বেতনের চাকরি কোনটি?

বেতনের দিক থেকে বিচার করলে আর্টসের কিছু পেশা অনেক সময় বিজ্ঞানের পেশাকেও হার মানায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের বিভিন্ন আইনি সমস্যা ও কর্পোরেট বিষয় সামলানোর জন্য দক্ষ আইনজীবী নিয়োগ করে থাকে। আর্টস নিয়ে পড়ে আইন ক্ষেত্রে ক্যারিয়ার গড়লে এই ধরনের কোম্পানিতে লিগাল অ্যাডভাইজার বা কর্পোরেট ল-ইয়ার হিসেবে কাজ করার সুযোগ পাওয়া যায়। অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে এই পেশায় আয়ও দ্রুত বাড়ে। অনেক ক্ষেত্রে মাসিক বেতন ২ থেকে ৫ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে।

হিউম্যান রিসোর্স (HR) ম্যানেজার

কর্পোরেট জগতে কর্মীদের দক্ষভাবে পরিচালনা ও তাদের মনস্তত্ত্ব বোঝার জন্য আর্টস বা সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উচ্চমাধ্যমিকের পর BBA এবং পরে MBA করলে এই ক্ষেত্রে আরও ভালোভাবে নিজেকে তৈরি করা যায়। এরপর বিভিন্ন দেশি-বিদেশি নামকরা কোম্পানি ও মাল্টিন্যাশনাল সংস্থায় HR ম্যানেজার বা হেড পদে কাজের সুযোগ পাওয়া যায়। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে এই পেশায় আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যেখানে একজন অভিজ্ঞ HR ম্যানেজারের বার্ষিক বেতন সাধারণত ১২ থেকে ১৮ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে।

ইকোনমিস্ট (Economist)

অর্থনীতি নিয়ে পড়লে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক (যেমন ওয়ার্ল্ড ব্যাংক) বা আর্থিক প্রতিষ্ঠানে পলিসি মেকার হিসেবে কাজ করা যায়, যেখানে ডলারে অত্যন্ত উচ্চহারে বেতন দেওয়া হয়।

FaQ

প্রশ্ন ১: আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়?

উত্তর: আর্টস নিয়ে পড়লে শিক্ষকতা, সাংবাদিকতা, আইনজীবী, সিভিল সার্ভিস, ব্যাংকিং, হোটেল ম্যানেজমেন্টসহ নানা পেশায় কেরিয়ার গড়া যায়।

প্রশ্ন ২: আর্টস নিয়ে কি ভালো চাকরি পাওয়া যায়?

উত্তর: হ্যাঁ, সঠিক দক্ষতা ও প্রস্তুতি থাকলে আর্টস থেকেও সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ভালো চাকরি পাওয়া যায়।

প্রশ্ন ৩: আর্টসের ছাত্রছাত্রীরা কোন সরকারি চাকরি পেতে পারে?

উত্তর: UPSC, WBCS, SSC, ব্যাংক, রেল, শিক্ষকতা সহ বিভিন্ন সরকারি চাকরির সুযোগ রয়েছে।

প্রশ্ন ৪: আর্টস নিয়ে পড়ে কি ব্যাংকের চাকরি পাওয়া যায়?

উত্তর: হ্যাঁ, গ্র্যাজুয়েশন করার পর ব্যাংকিং পরীক্ষার মাধ্যমে ব্যাংকে চাকরি পাওয়া যায়।

প্রশ্ন ৫: আর্টস নিয়ে পড়লে আইনজীবী হওয়া যায় কি?

উত্তর: হ্যাঁ, LLB কোর্স করে আপনি একজন সফল আইনজীবী হতে পারেন।

প্রশ্ন ৬: আর্টস স্ট্রিমে সবচেয়ে জনপ্রিয় কেরিয়ার কোনটি?

উত্তর: শিক্ষকতা, সিভিল সার্ভিস, সাংবাদিকতা ও ব্যাংকিং সবচেয়ে জনপ্রিয় কেরিয়ার।

প্রশ্ন ৭: আর্টস নিয়ে পড়লে কত টাকা আয় করা যায়?

উত্তর: আয় নির্ভর করে পেশা ও অভিজ্ঞতার উপর, অনেক ক্ষেত্রে মাসে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব।

প্রশ্ন ৮: আর্টস স্ট্রিমে কি বিদেশে চাকরির সুযোগ আছে?

উত্তর: হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট, আইন, মিডিয়া ও কর্পোরেট সেক্টরে বিদেশে কাজের সুযোগ রয়েছে।

প্রশ্ন ৯: আর্টস নিয়ে পড়ার জন্য কোন কোন কোর্স করা যায়?

উত্তর: BA, LLB, BBA, Journalism, Hotel Management, Psychology ইত্যাদি কোর্স করা যায়।

প্রশ্ন ১০: আর্টস নিলে ভবিষ্যৎ কি ভালো হবে?

উত্তর: অবশ্যই, সঠিক পরিকল্পনা ও দক্ষতা থাকলে আর্টস থেকেও সফল কেরিয়ার গড়া সম্ভব।

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -