Homeপ্রকল্পসরকারি প্রকল্পApprove হয়েছে আপনার যুবসাথীর আবেদন? এক নজরে চেক করুন

Approve হয়েছে আপনার যুবসাথীর আবেদন? এক নজরে চেক করুন

JKNews24 Disk: মাসে মাসে ১,৫০০ টাকা সুবিধার জন্য রাজ্যজুড়ে জোর কদমে চলছে নতুন প্রকল্প যুবসাথী (Banglar Yuva Sathi) এর আবেদন প্রক্রিয়া। বর্তমানে এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয়ভাবে আবেদন করা সম্ভব। রাজ্য সরকারের গাইডলাইনের অনুযায়ী, আবেদন করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি, তাই দেরি না করে ইতিমধ্যেই প্রায় ৫০ লাখ বা তারও বেশি বেকার যুবক […]

- Advertisement -

JKNews24 Disk: মাসে মাসে ১,৫০০ টাকা সুবিধার জন্য রাজ্যজুড়ে জোর কদমে চলছে নতুন প্রকল্প যুবসাথী (Banglar Yuva Sathi) এর আবেদন প্রক্রিয়া। বর্তমানে এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয়ভাবে আবেদন করা সম্ভব। রাজ্য সরকারের গাইডলাইনের অনুযায়ী, আবেদন করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি, তাই দেরি না করে ইতিমধ্যেই প্রায় ৫০ লাখ বা তারও বেশি বেকার যুবক ও যুবতী আবেদন জমা দিয়েছেন। তবে, যারা আবেদন করেছেন তারা হয়তো ভাবছেন, তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট, তা কীভাবে যাচাই করবেন—সেটা বোঝার সহজ পদ্ধতি আমরা দেখাচ্ছি।

24 ঘন্টাই অনলাইনে করা যাচ্ছে আবেদন

প্রথম দিকে রাজ্য সরকারের স্বনির্ভর বাংলা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করে যাচ্ছিল এই বিশেষ প্রকল্পে। যদিও প্রথমদিকে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল আবেদনকারীদের। পরবর্তীতে তা মিটেছে। এতদিন পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর বাংলা ওয়েবসাইট বা বাংলার যুবসাথী পোর্টালে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত আবেদন করা যাচ্ছিল। তবে রাজ্য সরকারের তরফে এই বাঁধা ধরা নিয়ম ভেঙে বর্তমানে আবেদনকারীদের 24 ঘন্টাই আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। এক কথায়, প্রতিদিন দিন রাত নির্বিশেষে যেকোনও বিশেষ এই প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা।

কীভাবে চেক করবেন আপনার অ্যাপ্লিকেশন অ‍্যাপ্রুভ হল কিনা?

যুবসাথী প্রকল্পে আবেদন করার পর নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে গুগল বা ক্রোমে সার্চ করুন “Banglar Yuva Sathi apas”। সামনে যে প্রথম লিঙ্কটি আসবে, সেটিতে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলবে। সেখানে “চেক স্ট্যাটাস” অপশনে ক্লিক করুন। এরপর সামনে লগইনের একটি নতুন পেজ খুলবে। সেখানে নিজের মোবাইল নম্বর এবং নিচে দেওয়া নির্দিষ্ট অঙ্কটি লিখে Get OTP/Secret PIN অপশনে ক্লিক করুন। মুহূর্তের মধ্যে মোবাইল নম্বরে আসবে ছয় অঙ্কের একটি OTP। সেটি লিখে সাবমিট করলে সঙ্গে সঙ্গেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 26 তারিখ পর্যন্ত করা যাচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটিই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। যদিও অনেকেই মনে করছেন, রাজ্যের সকল বেকার যুবক-যুবতী যাতে এই বিশেষ প্রকল্পের সুবিধা নিতে পারে সেজন্য আগামীতে আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়ালেও বাড়াতে পারে সরকার। তাছাড়াও কেউ কেউ বলছেন, অফলাইনে আবেদন প্রক্রিয়ার সময়সীমা শেষ হয়ে গেলেও অনলাইনে যেকোনও সময় করা যেতে পারে আবেদন।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -