জেআরএফ নিয়োগ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, মাসে কত ফেলোশিপ মিলবে?

- Advertisement -

পিংকী, কলকাতা: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ এসেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (BHU Recruitment)। এই নিয়োগটি করা হবে BHU-র পদার্থবিদ্যা বিভাগের অধীনে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে, যার প্রাথমিক মেয়াদ ১১ মাস। কাজের প্রয়োজন অনুযায়ী এই সময়সীমা পরে বাড়ানো হতে পারে। এই পদে মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE) উত্তীর্ণ হওয়া আবশ্যক। আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

BHU Recruitment কী ভাবে আবেদন করবেন?

আবেদন করতে হলে প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করে আবেদন সংক্রান্ত সব তথ্য ভালো করে পড়ে নিতে হবে। বিজ্ঞপ্তিতে যেভাবে বলা হয়েছে, সেই অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি ও অন্যান্য নির্দেশ জানতে নিয়মিতভাবে BHU-র ওয়েবসাইটটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news