Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)‘বীরভূমকে আমি চিনিয়েছি’—বেফাঁস মন্তব্যে বিতর্কে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর!

‘বীরভূমকে আমি চিনিয়েছি’—বেফাঁস মন্তব্যে বিতর্কে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর!

JKNews24 Disk: আবারও শিরোনামে নিজের জায়গা করে নিলেন বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। এক সময় ‘কাঁচা বাদাম’ গানের দৌলতে তিনি হয়ে উঠেছিলেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন, আর সেই গানই তাঁকে দেশ-বিদেশে পরিচিতি এনে দেয়। নাম, খ্যাতি—সবই এসেছিল আচমকা। তবে এবার তাঁর এক মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন চর্চা। ভুবন বাদ্যকরের দাবি, তিনিই নাকি বীরভূমকে সকলের কাছে […]

- Advertisement -

JKNews24 Disk: আবারও শিরোনামে নিজের জায়গা করে নিলেন বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। এক সময় ‘কাঁচা বাদাম’ গানের দৌলতে তিনি হয়ে উঠেছিলেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন, আর সেই গানই তাঁকে দেশ-বিদেশে পরিচিতি এনে দেয়। নাম, খ্যাতি—সবই এসেছিল আচমকা। তবে এবার তাঁর এক মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন চর্চা। ভুবন বাদ্যকরের দাবি, তিনিই নাকি বীরভূমকে সকলের কাছে চিনিয়েছেন, আর এই বক্তব্য শুনেই অনেকেই অবাক, কেউ কেউ আবার বিষয়টিকে নিয়ে বিতর্ক শুরু করেছেন।

ভুবম বাদ্যকরের জন্যমানুষ বীরভূম সম্পর্কে জেনেছেন?

বীরভূম, যেখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, সোনাঝুরি, খোয়াই, সর্বোপরি তারাপীঠ। এই জায়গাগুলি সম্পর্কে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে চেনেন, এখন সেই জায়গা সম্পর্কে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের এক মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। তাঁর মতে, ‘বীরভূমকে কে চেনাল? ভগবান চিনিয়েছে আমার মুখ দিয়ে।’

শান্তিনিকেতন, তারাপীঠের মতো ঐতিহ্যবাহী জায়গা তো বীরভূমে আগে থেকেই রয়েছে, কিন্তু এবার নিজের ভাইরাল গান ‘কাঁচা বাদাম’-এর সাফল্যকে জেলার প্রচারের কৃতিত্ব বলে দাবি করে শিল্পী ভাতা চেয়ে বসেছেন ভুবনবাবু। আর এই দাবিকে ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ বলছেন এটা নিছক আত্মপ্রশংসা, কেউ আবার বলছেন তিনি একটু বাড়াবাড়িই করে ফেলেছেন। ভুবন বাদ্যকরের যুক্তি, তাঁর গানের কারণেই বীরভূম নতুন করে ভাইরাল হয়েছে, তাই শিল্পী ভাতা পাওয়া তাঁর প্রাপ্য। এমনকি এই ভাতা না পাওয়ায় তিনি ডোম সমাজের সদস্যদের সঙ্গে নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন, যা বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

ভুবন বাদ্যকরের এই বেফাঁস মন্তব্যে নেটাগরিকদের ক্ষোভ এখন একেবারে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ব্যঙ্গাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্য ভেসে উঠছে। একজন লিখেছেন, “হ্যাঁ কাকা, আমরা তো জানতামই না যে আমরা বীরভূমে থাকি, তুমি চিনিয়ে দিলে গো! আমরা তো ভাবতাম কোনো জঙ্গলে থাকি, ভাগ্যিস তুমি বললে।” আরেকজন মজা করে লিখেছেন, “আগামী বিধানসভা নির্বাচনে কাঁচা বাদামখ্যাত ভুবন বাদ্যকরকে বিধানসভার টিকিট দেওয়া হোক।” আবার কেউ কেউ বিষয়টিকে আরও সিরিয়াসভাবে নিয়ে মন্তব্য করেছেন, “এই ধরনের কথাবার্তার জন্যই বীরভূমের নাম বদনাম হচ্ছে।” সব মিলিয়ে একসময়ের ভাইরাল সেনসেশন ভুবনবাবুর মন্তব্য এখন নেটদুনিয়ায় রীতিমতো হাসি, ক্ষোভ আর সমালোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে।

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related News

- Advertisement -