আলিপুরদুয়ার থেকে সিকিম যাওয়ার পথে খাদে পড়লো গাড়ি, আহত পাঁচ

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: গতকাল আলিপুরদুয়ার থেকে সিকিমে যাওয়ার পথে সিটঙ্গে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পর্যটক বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে সাতজন পর্যটক ছিলেন, যাদের মধ্যে একজন মহিলা সহ পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর পাশে থাকা স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। সেনাবাহিনীর সহায়তায় আহতদের নিরাপদে উদ্ধার করা হয়। প্রথমে তাদের স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল বলে জানা গেছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অন্ধকারে তাল সামলাতে না পেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং খাদে পড়ে যায়। তবে সৌভাগ্যের বিষয়, পাশের গাড়ির পর্যটকরাও উদ্ধারকাজে এগিয়ে আসেন, যার ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

- Advertisement -spot_imgspot_img
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here