Homeচাকরি খবরCLW Recruitment: চিত্তরঞ্জন রেলওয়ে স্কুলে শিক্ষকতার সুযোগ, ৪৩টি শূন্যপদ

CLW Recruitment: চিত্তরঞ্জন রেলওয়ে স্কুলে শিক্ষকতার সুযোগ, ৪৩টি শূন্যপদ

রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা Chittaranjan Locomotive Works (সিএলডব্লিউ)-এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (CLW Recruitment)। সম্প্রতি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে যোগ্য প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। রেল মন্ত্রকের অধীনস্থ Chittaranjan Locomotive Works (সিএলডব্লিউ)-এর তরফে চিত্তরঞ্জনের রেলওয়ে স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এখানে পোস্ট গ্র্যাজুয়েট […]

- Advertisement -

রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা Chittaranjan Locomotive Works (সিএলডব্লিউ)-এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (CLW Recruitment)। সম্প্রতি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে যোগ্য প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

রেল মন্ত্রকের অধীনস্থ Chittaranjan Locomotive Works (সিএলডব্লিউ)-এর তরফে চিত্তরঞ্জনের রেলওয়ে স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এখানে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT), প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (TGT) এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে মোট ৪৩টি শূন্যপদ রয়েছে। বাংলা, হিন্দি, কম্পিউটার, গণিত, রসায়নসহ একাধিক বিষয় পড়াতে হবে নির্বাচিত প্রার্থীদের। বেতনের ক্ষেত্রে, PGT পদে মাসিক ২৭,৫০০ টাকা, আর TGT ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে মাসিক ২৬,২৫০ টাকা করে দেওয়া হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। PGT পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি B.Ed বাধ্যতামূলক, আর অন্যান্য পদের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়াই ভালো।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৯, ১০, ১১, ১৩, ১৬, ১৭, ১৮ এবং ২০ এপ্রিল ইন্টারভিউ হবে। বিষয়ের ভিত্তিতে আলাদা আলাদা দিনে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে সিএলডব্লিউ-এর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

DOWNLOAD CLW Recruitment PDFDOWNLOAD PDF
- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -