Homeচাকরি খবরCRPF Constable Recruitment: CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস...

CRPF Constable Recruitment: CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন

দেশের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF Constable Recruitment)-এ ৯০০০-এরও বেশি কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক (ম্যাড্রিক) পাস থাকলেই যথেষ্ট। এটি একটি স্থায়ী সরকারি চাকরি, যেখানে মাসিক প্রায় ২১ হাজার টাকা বেতনসহ […]

- Advertisement -

দেশের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF Constable Recruitment)-এ ৯০০০-এরও বেশি কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক (ম্যাড্রিক) পাস থাকলেই যথেষ্ট। এটি একটি স্থায়ী সরকারি চাকরি, যেখানে মাসিক প্রায় ২১ হাজার টাকা বেতনসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও পাওয়া যাবে। এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ, শূন্যপদের সংখ্যা, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ে নিন।

CRPF Constable Recruitment

এই বিভাগে মোট ৯,১৭৫টি পদ খালি রয়েছে। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ৯,০৯৬টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৭৯টি পদ সংরক্ষিত রয়েছে। প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। ট্রেড ওয়াইস শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হল:

ট্রেডশূন্যপদ
ড্রাইভার (Driver)শুধুমাত্র পুরুষদের জন্য – ৩,১৭৬টি
মেকানিক মোটর ভেহিকেল (MMV)শুধুমাত্র পুরুষদের জন্য- ৭৩৯টি
মুচি (Cobbler)শুধুমাত্র পুরুষদের জন্য – ১১৮টি
ছুতোর (Carpenter)শুধুমাত্র পুরুষদের জন্য – ১২৩টি
দর্জি (Tailor)পুরুষদের জন্য – ১৯৫ টি, মহিলাদের জন্য ২ টি
ব্রাস ব্যান্ডপুরুষদের জন্য – ১৫৭ টি, মহিলাদের জন্য ১৮ টি
পাইপ ব্যান্ডপুরুষদের জন্য ৩২ টি, মহিলাদের জন্য ১৬ টি
বাগলার (Bugler)পুরুষদের জন্য – ১২৬৩ টি, মহিলাদের জন্য ১১ টি
মালি (Gardener)পুরুষদের জন্য – ১৪১ টি, মহিলাদের জন্য – ১ টি
পেন্টার (Painter)পুরুষদের জন্য – ৮৩ টি, মহিলাদের জন্য -১ টি
রান্না (Cook)শুধুমাত্র পুরুষদের জন্য – ১৪২৬ টি
জল বাহক (Water Carrier)পুরুষদের জন্য – ৫০২ টি, মহিলাদের জন্য – ২৭ টি
ধোপা (Washerman)শুধুমাত্র পুরুষদের জন্য – ৩৬৩ টি
নাপিত (Barber)শুধুমাত্র পুরুষদের জন্য – ২৩১ টি
সাফাই কর্মচারী (Safai Karamchari)শুধু পুরুষদের জন্য – ৫৪৭ টি

কনস্টেবল (পিয়োনিয়ার উইং)

এই বিভাগে মোট ২০টি শূন্যপদ রয়েছে, যা শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য নির্ধারিত এবং এটি ‘অল ইন্ডিয়া’ ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন ট্রেড অনুযায়ী পদ ভাগ করা হয়েছে। যার মধ্যে ম্যাসন (Mason) পদে ১৩টি শূন্যপদ এবং ইলেকট্রিশিয়ান (Electrician) পদে ৭টি শূন্যপদ রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ডের অধীনে ন্যূনতম মাধ্যমিক (ম্যাড্রিক) পাস হলেই এই পদগুলোর জন্য আবেদন করা যাবে। তবে প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে পর্যাপ্ত কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি কিছু নির্দিষ্ট পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকা আবশ্যক।

--Advertisement--

বয়স সীমা

কনস্টেবল (ড্রাইভার) পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে, অন্যান্য সমস্ত ট্রেড পদের জন্য একই তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে থাকতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্ধারিত বয়সসীমায় যথাযথ ছাড় পাবেন।

কীভাবে আবেদন করবেন?

  • সিআরপিএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rect.crpf.gov.in-এ যান।
  • আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • লগ-ইন করে ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ পূরণ করুন।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিন।
  • আবেদনপত্রটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট রেখে দিন।

নির্বাচন প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়াটি একাধিক ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রার্থীদের PET (Physical Efficiency Test) নেওয়া হবে। এরপর PST (Physical Standard Test) ধাপে প্রার্থীদের উচ্চতা, ওজন এবং বুকের মাপসহ শারীরিক মানদণ্ড যাচাই করা হবে—পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৭০ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫৭ সেমি নির্ধারিত আছে (তপশিলি উপজাতি ও কিছু পাহাড়ি এলাকার প্রার্থীদের জন্য ছাড় প্রযোজ্য)। পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ ৮০ সেমি (না ফুলিয়ে) এবং অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।

--Advertisement--

এরপর মোট ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে এবং সময় থাকবে ২ ঘণ্টা, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স এবং ইংরেজি/হিন্দি—প্রতিটি অংশ থেকে ২৫ নম্বর করে প্রশ্ন থাকবে এবং ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের ট্রেড টেস্টে অংশ নিতে হবে। যা মোট ৫০ নম্বরের হবে এবং এতে ন্যূনতম ২০ নম্বর পেলে পাস করা যাবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification) এবং মেডিকেল পরীক্ষা (DME/RME) সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৯ এপ্রিল ২০২৬ তারিখে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ এপ্রিল ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীরা ১৯ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং একই তারিখ অর্থাৎ ১৯ মে ২০২৬-এর মধ্যেই অনলাইন ফি জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Download the official NotificationDownload
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -