Homeপশ্চিমবঙ্গআবহাওয়ারাত পোহালেই দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টি, কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

রাত পোহালেই দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টি, কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

JKNews24 Disk: বসন্তেই বৃষ্টি দুর্যোগ দক্ষিণবঙ্গে আগামীকাল (Weather Tomorrow)! নেপথ্যে ফের মাথা চাড়া দিচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল। জানা গিয়েছে এই নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ হাওয়া অফিসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, […]

- Advertisement -

JKNews24 Disk: বসন্তেই বৃষ্টি দুর্যোগ দক্ষিণবঙ্গে আগামীকাল (Weather Tomorrow)! নেপথ্যে ফের মাথা চাড়া দিচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল। জানা গিয়েছে এই নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে নিম্নচাপ

হাওয়া অফিসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আজ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হতে পারে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে এই বৃষ্টি হলেও রাজ্যে বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, কলকাতা ও উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও মূলত আবহাওয়া শুষ্কই থাকবে। সকালে স্থানীয়ভাবে কুয়াশা থাকলেও দুপুরের পর আকাশ ক্রমশ মেঘলা হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হবে, বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে এই এলাকাগুলিতে কোনো বিশেষ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়নি এবং তাপমাত্রা বড়ভাবে পরিবর্তিত হবে না।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আবহাওয়া অনিশ্চিত থাকবে। দুপুরের পর আকাশ ক্রমশ মেঘলা হতে পারে, কারণ সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবাহিত হচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একের পর এক বৃষ্টিপাত হবে। আগামীকাল মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী সাত দিনে তাপমাত্রা মূলত স্থিতিশীল থাকবে, বিশেষ করে দার্জিলিং ও পার্বত্য এলাকায় তা ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -