বৈশাখের শুরুতেই দক্ষিণবঙ্গে একেবারে গরমের তাণ্ডব শুরু হয়েছে। সকাল থেকেই রোদের তেজ এতটাই তীব্র যে বাইরে বেরোলেই যেন আগুনের ছোঁয়া লাগছে, আর দুপুরের দিকে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠছে। আগামী কয়েকদিনে South Bengal জুড়ে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত মিলছে—৩৮ ডিগ্রির কাছাকাছি বা তারও বেশি পৌঁছতে পারে(Weather Tomorrow) ()। তবে এর মধ্যেই একটু স্বস্তির খবর, আবহাওয়া দফতর জানিয়েছে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। কিন্তু মোটের উপর এখনই গরম কমার কোনও বড় লক্ষণ নেই, বরং গরমের দাপট আরও বাড়ার দিকেই এগোচ্ছে পরিস্থিতি।
অনেক আগেই হাওয়া অফিস জানিয়েছিল যে বৈশাখের শুরুটা মোটেও স্বস্তির হবে না। তাপমাত্রা বাড়বে, আর সেটিই এবার বাস্তবায়িত হল। ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধছে। এর পাশাপাশি দক্ষিণ অসম থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। আর এই দুইয়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র গরমের সম্ভাবনা তৈরি হয়েছে। এমতাবস্থায় রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার Kolkata-সহ গোটা South Bengal জুড়েই উষ্ণ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি অনেকটাই বাড়বে। ইতিমধ্যেই West Medinipur, Jhargram, Purulia, Bankura এবং Paschim Bardhaman জেলায় অস্বস্তিকর গরমের সতর্কতা জারি হয়েছে, যেখানে রোদের তেজ এতটাই বাড়বে যে বাইরে বেরোনো কার্যত দুর্বিষহ হয়ে উঠতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
তবে এই গরমের মাঝেই কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকেই ওই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত গরম থেকে এখনই পুরোপুরি রেহাই মিলবে না। ফলে বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি এলেও গুমোট গরম ও আর্দ্রতার দাপট আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকারই ইঙ্গিত মিলছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গ যখন বৈশাখের তীব্র গরমে পুড়ছে, ঠিক তখনই উত্তরবঙ্গে একেবারে ভিন্ন আবহাওয়ার ছবি দেখা যাচ্ছে। Darjeeling, Jalpaiguri এবং Kalimpong-সহ পাহাড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি খুব বেশি দিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হয়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
