Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)১ লক্ষ লাইসেন্সধারীকে খুঁজছে পরিবহন দফতর! এই ভুল করলেই হতে পারেন ডিফল্টার

১ লক্ষ লাইসেন্সধারীকে খুঁজছে পরিবহন দফতর! এই ভুল করলেই হতে পারেন ডিফল্টার

আপনার কি ড্রাইভিং লাইসেন্স (Driving License) বা গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) রয়েছে? তাহলে এখনই সতর্ক হন! আপনার লাইসেন্স বা গাড়ির কাগজপত্রের সাথে মোবাইল নম্বর ও ইমেইল আপডেট করা আছে তো? যদি না থাকে, তাহলে বড় সমস্যায় পড়তে পারেন! আগামী ৩০শে এপ্রিলের মধ্যে যদি এই তথ্য আপডেট না করেন, তাহলে আপনার লাইসেন্স “ডিফল্টার” তালিকায় চলে যেতে […]

- Advertisement -

আপনার কি ড্রাইভিং লাইসেন্স (Driving License) বা গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) রয়েছে? তাহলে এখনই সতর্ক হন! আপনার লাইসেন্স বা গাড়ির কাগজপত্রের সাথে মোবাইল নম্বর ও ইমেইল আপডেট করা আছে তো? যদি না থাকে, তাহলে বড় সমস্যায় পড়তে পারেন! আগামী ৩০শে এপ্রিলের মধ্যে যদি এই তথ্য আপডেট না করেন, তাহলে আপনার লাইসেন্স “ডিফল্টার” তালিকায় চলে যেতে পারে। তবে এখানেই শেষ নয়। এরপর রাস্তায় গাড়ি চালানোও আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। পরিবহন দপ্তর ইতিমধ্যেই ১ লাখ লাইসেন্সধারী ও ২.৯০ লাখ গাড়ির মালিকের খোঁজ করছে, যাদের মোবাইল নাম্বার এবং ইমেইল আপডেট করা নেই। যদি আপনি এই তালিকায় থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যে। 

মোবাইল নাম্বার ও ইমেইল আপডেট করার প্রয়োজনীয়তা

বর্তমান সময়ে পরিবহন দপ্তর সমস্ত নোটিফিকেশন এবং জরুরি তথ্য SMS ও ইমেইলের মাধ্যমে পাঠিয়ে থাকে। সূত্র বলছে, যদি আপনার মোবাইল নাম্বার বা ইমেইল আপডেট করা না থাকে তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন চালানের নোটিশ বা জরুরী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না। শুধু তাই নয়, ডিজিটাল লাইসেন্স বা ডিজিটাল RC পেতেও আপনার সমস্যা হবে। পাশাপাশি আপনার যদি দুটি ভিন্ন লাইসেন্স থাকে তাহলে সেগুলিকেও এক করতে পারবেন না।

আপনার লাইসেন্স কি ডিফল্টার হতে চলেছে?

পাটনা পরিবহন দপ্তর ইতিমধ্যেই একটি চিঠির মাধ্যমে ১ লাখ লাইসেন্সধারীকে সতর্কবার্তা দিয়েছে। কিন্তু অনেকেই এই নোটিশ উপেক্ষা করে দিয়েছেন। তবে, ৩০শে এপ্রিলের মধ্যে যদি এই তথ্য আপডেট না করেন, তাহলে আপনার লাইসেন্স বা গাড়ির রেজিস্ট্রেশন সম্পূর্ণরূপে বাতিল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, পরবর্তী সময়ে নতুন লাইসেন্স পেতেও সমস্যা হতে পারে। একবার যদি আপনার নাম ডিফল্টারের তালিকায় চলে যায়, তাহলে আপনি ফাইন বা আইনি জটিলতার সম্মুখীনও হতে পারেন। তাই দেরি না করে দ্রুত আপনার তথ্য আপডেট করে নিন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কীভাবে বাড়িতে বসে আপডেট করবেন?

গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে parivahan.gov.in এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।

২) এরপর “Vehicle Related Services” অপশনে ক্লিক করুন।

৩) তারপর আপনার রাজ্য নির্বাচন করুন।

৪) তারপর “Update Mobile Number” অপশনে ক্লিক করুন।

৫) গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং রেজিস্ট্রেশনের তারিখ সঠিকভাবে প্রদান করুন।

৬) এরপর নতুন মোবাইল নাম্বার এবং আধার নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করুন।

৭) আপডেট সম্পন্ন হলে আপনার ফোনে কনফার্মেশন মেসেজ পাবেন।

গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সেও মোবাইল নাম্বার আপডেট করা জরুরী। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে sarathi.parivahan.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২) এরপর “Driving License Related Service” অপশনে ক্লিক করুন।

৩) তারপর আপনার রাজ্য নির্বাচন করুন।

৪) এরপর “Update Mobile Number” অপশনে ক্লিক করুন।

৫) আধার নাম্বার ও ওটিপি দিয়ে ভেরিফিকেশন করুন।

৬) আপডেট সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাবেন।

একটা কথা বলে রাখি, যদি অনলাইনে আপডেট করতে কোনরকম অসুবিধা হয়, তাহলে আপনি নিকটবর্তী RTO অফিসে গিয়েও সরাসরি এই তথ্য আপডেট করতে পারবেন। এছাড়া, অনেক গাড়ি বিক্রেতার কাছেও এই পরিষেবা পাওয়া যায়। তাই, সময় থাকতে আগেভাগে এই কাজটি সেরে নেওয়াই ভালো, যাতে পরে কোন ঝামেলা না হয়।

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related News

- Advertisement -