Homeটেকনলজি ও গ্যাজেটসটেকমাইলেজ ৪৫ কিমি! বাজারে নতুন চমক AI হাইব্রিড গাড়ি

মাইলেজ ৪৫ কিমি! বাজারে নতুন চমক AI হাইব্রিড গাড়ি

অটোমোবাইল বাজারে এবার বড় চমক নিয়ে এসেছে চীনের গাড়ি নির্মাতা Geely Auto। সংস্থাটি তাদের নতুন i-HEV ইন্টেলিজেন্ট হাইব্রিড সিস্টেম যুক্ত গাড়ি সামনে এনেছে। কোম্পানির মতে, এই নতুন প্রযুক্তির গাড়িগুলো প্রতি লিটার পেট্রোলে প্রায় ৪৫ কিলোমিটারেরও বেশি চলতে সক্ষম হতে পারে। ফলে দীর্ঘদিন ধরে হাইব্রিড গাড়ির বাজারে আধিপত্য ধরে রাখা জাপানি ব্র্যান্ড, বিশেষ করে Toyota Motor […]

- Advertisement -

অটোমোবাইল বাজারে এবার বড় চমক নিয়ে এসেছে চীনের গাড়ি নির্মাতা Geely Auto। সংস্থাটি তাদের নতুন i-HEV ইন্টেলিজেন্ট হাইব্রিড সিস্টেম যুক্ত গাড়ি সামনে এনেছে। কোম্পানির মতে, এই নতুন প্রযুক্তির গাড়িগুলো প্রতি লিটার পেট্রোলে প্রায় ৪৫ কিলোমিটারেরও বেশি চলতে সক্ষম হতে পারে। ফলে দীর্ঘদিন ধরে হাইব্রিড গাড়ির বাজারে আধিপত্য ধরে রাখা জাপানি ব্র্যান্ড, বিশেষ করে Toyota Motor Corporation-এর জন্য এটি একটি নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার, এই প্রযুক্তি বাস্তবে বাজারে কতটা প্রভাব ফেলতে পারে।

রেকর্ড ভাঙা মাইলেজ

উল্লেখ্য, Geely Auto-এর এই নতুন হাইব্রিড সিস্টেমটি তাদের Emgrand মডেলে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। সেই পরীক্ষায় দেখা যায়, মাত্র ২.২২ লিটার জ্বালানি ব্যবহার করে গাড়িটি প্রায় ১০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। কোম্পানির দাবি অনুযায়ী, এই অসাধারণ ফুয়েল এফিসিয়েন্সির জন্য তাদের প্রযুক্তি ইতিমধ্যেই Guinness World Records-এ জায়গা করে নিয়েছে।

দিল্লি থেকে মুম্বাই মাত্র 3000 টাকায়!

বর্তমান ভারতের পেট্রোল দামের প্রেক্ষিতে এই ধরনের হাইব্রিড প্রযুক্তি সত্যিই বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। Geely Auto-এর দাবি অনুযায়ী মাইলেজ যদি বাস্তবে এই পর্যায়ে থাকে, তাহলে দিল্লি থেকে মুম্বাইয়ের মতো প্রায় ১৪০০ কিলোমিটার দীর্ঘ যাত্রায় জ্বালানি খরচ অনেকটাই কমে গিয়ে আনুমানিক ৩০০০ টাকার আশেপাশে নেমে আসতে পারে। সাধারণ মধ্যবিত্ত ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সাশ্রয়ের সুযোগ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

প্রসঙ্গত, জিলির ‘i-HEV’ সিস্টেমটি শুধুমাত্র মাইলেজের দিক থেকেই সেরা নয়, বরং এটি প্রযুক্তির দিক থেকেও উন্নত। এর ভেতরে রয়েছে একটি এআই ভিত্তিক এনার্জি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। এই সিস্টেমটি রিয়েল টাইমে বাতাসের তাপমাত্রা থেকে শুরু করে আর্দ্রতা এবং উচ্চতা বিশ্লেষণ করে ইঞ্জিনের শক্তি নিয়ন্ত্রণ করে। যার কারণে যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে গাড়িটি সেরা পারফরমেন্স এবং মাইলেজ দেয়। এছাড়াও এতে এমন কম্পিউটিং পাওয়ার রয়েছে যা উন্নত ড্রাইভিং ফিচার বা ADAS কেও নিখুঁতভাবে পরিচালনা করতে সাহায্য করে।

--Advertisement--

জিলির তরফ থেকে জানানো হয়েছে, 2026 সালের মধ্যেই এই নতুন প্রযুক্তি Preface, Monjaro, Starray এবং Emgrand এর মতো একাধিক মডেলে লঞ্চ করা হবে। এমনকি কোম্পানির মূল টার্গেট উন্নত এবং সাশ্রয়ী প্রযুক্তি সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া। এখন দেখার, এই প্রযুক্তি সামনে আসলে ভারতের সংস্থাগুলি ঠিক কতটা প্রভাবিত হয়।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -