HomeBLOGডায়েটের জন্য হেলদি স্ন্যাকস, জেনে নিন সেরা হেলদি স্ন্যাকসের তালিকা!

ডায়েটের জন্য হেলদি স্ন্যাকস, জেনে নিন সেরা হেলদি স্ন্যাকসের তালিকা!

- Advertisement -

JKNews24 Disk: ওজন কমানোর কথা ভাবলেই আমাদের মাথায় সবার আগে আসে—সব খাবার বন্ধ করে দিতে হবে। কিন্তু সত্যি বলতে, ডায়েট মানে না খেয়ে থাকা নয়, বরং সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া। দুপুরের খাবার আর রাতের খাবারের মাঝে যখন বিকেলের দিকে পেটটা একটু “চুঁইচুঁই” করে, তখনই আমরা সবথেকে বড় ভুলটা করি। হাতের কাছে পাওয়া চপ, সিঙ্গারা বা বিস্কুট খেয়ে আমরা আমাদের সারাদিনের পরিশ্রম নষ্ট করে ফেলি।

আপনি যদি ওজন কমাতে চান এবং শরীরকে সচল রাখতে চান, তবে আপনার দরকার ডায়েটের জন্য হেলদি স্ন্যাকস। স্ন্যাকস মানেই কেবল মুখরোচক ভাজাপুড়ি নয়; এটি হতে পারে পুষ্টিকর এবং একই সাথে সুস্বাদু। আজকের আর্টিকেলে আমরা এমন কিছু সেরা হেলদি স্ন্যাকসের তালিকা নিয়ে আলোচনা করব, যা আপনার ডায়েট চার্টকে করবে আরও কার্যকর।

ডায়েটের জন্য হেলদি স্ন্যাকসের তালিকা (Healthy Snacks for Diet)

Healthy snacks for diet?:বিভিন্ন ধরনের বীজ জাতীয় জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভাল। কারন এই সব বীজের মধ্যে পছুর পরিমানে নিউট্রিয়েন্টস ও পুষ্টিকর উপকরণ থেকে থাকে। এই তালিকার মধ্যে কুমড়োর বীজ রাখতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

ডায়েটের জন্য হেলদি স্ন্যাকস বানাতে কুমড়োর বীজ ব্যাবহার করতে পারেন। বিভিন্ন বাঙালি নিরামিষ পদের রান্নার ক্ষেত্রে কুমড়োর বীজ দেয়া থাকে। আপনি সামান্য ভেজে নিয়েও কুমড়োর বীজ খেতে পারেন, এটা মুখরোচক ও স্বাস্থ্যকর খাবার মধ্যে পরে। তবে তেল দিয়ে ভাজবেন না , বরং শুকনো কড়াইয়ে তাপে একটু রোস্ট করে নিবেন।ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অনেক খনিজ উপকরণ রয়েছে এই কুমড়োর বীজে।

কটেজ চিজ বা পনির খেতে পারেন হেলদি স্ন্যাকস অর্থাৎ মুখরোচক স্বাস্থ্যকর খাবার হিসেবে। আপনি এই তালিকায় রাখতে পারেন ছানাও। বাড়ীতে দুধ থেকে ছানা তৈরি করে নিতে পারেন। তার জন্য আমকে পাতিলেবুর রস ব্যাবহার করতে হবে। এছাড়া পনিরও বাড়িতে তৈরি করে নিতে পারেন।কটেজ চিজ বা পনির এবং ছানা হল একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। এছাড়াও এই দুই খাবারে মধ্যে পছুর পরিমানে ক্যালশিয়াম, ফসফরাস এবং ভিটামিন বি১২ রয়েছে। এই উপকরণটি অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে এবং সহজে খিদে পাবে না।

ডায়েটের জন্য হেলদি স্ন্যাকস ?(Healthy snacks for diet?)

ডায়েট স্ন্যাকসের তালিকার মধ্যে বিভিন্ন ধরনের বাদাম মুখরোচক স্ন্যাকস হিসেবে খেতে পারেন। আপনি আমন্ড, কাজুবাদাম, আখরোট, কিশমিশ এইসব বাদাম খেতে পারেন। বাদামের সঙ্গে রাখা যেতে পারে ড্রাই ফ্রুটসও। এক্ষেত্রে কিশমিশ, খেজুর এগুলি খেতে পারেন। এইসব বাদাম এবং ড্রাই ফ্রুটস ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এছাড়াও রয়েছে ফাইবার, ভিটামিন, মিনারেলস। ফলে এই খাবারগুলি খেলে সঠিক ভাবে পুষ্টি পাবেন আপনি।

সহজে ছোলা সেদ্ধ দিয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর পদ তৈরি করে নেওয়া যায় । এক্ষেত্রে কাবলি ছোলাও ব্যবহার করতে পারেন আপনি চাইলে। তবে বলে রাখি যাঁদের পেটের সমস্যা রয়েছে তাঁরা কাঁচা ছোলা এড়িয়ে চলুন। তার পরিবর্তে খান সেদ্ধ ছোলা।এমনি ছোলার পরিবর্তে যদি আপনি কাবলি ছোলা খান, তাহলে কিছু পরিমাণ কম খাবেন। ফাইবার, আয়রন, ভিটামিন, মিনারেলস- সমস্ত ধরনের নিউট্রিয়েন্টস রয়েছে এই ছোলার মধ্যে যা আমাদের স্বাস্থ্যের সার্বিকভাবে খেয়াল রাখে।

উপসংহার

স্বাস্থ্যকর জীবনযাপন মানেই বোরিং খাবার নয়। আপনার পছন্দমতো উপাদান দিয়ে আপনি নিজেই তৈরি করে নিতে পারেন আপনার প্রিয় স্ন্যাকস। উপরে দেওয়া সেরা হেলদি স্ন্যাকসের তালিকা অনুসরণ করলে আপনি কেবল ওজনই কমাবেন না, বরং আগের চেয়ে অনেক বেশি এনার্জেটিক অনুভব করবেন। মনে রাখবেন, খাবার খাওয়ার আনন্দকে বিসর্জন না দিয়েও সুস্থ থাকা সম্ভব

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -