সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / টন টন সোনার ভাণ্ডার! বাংলার পাশে মিলল অবিশ্বাস্য সম্পদ 

টন টন সোনার ভাণ্ডার! বাংলার পাশে মিলল অবিশ্বাস্য সম্পদ

Author JANARUL KHAN
Published: March 24, 2025 2:42 PM
Follow Us:
Google News icon
সোনার ভাণ্ডার
---Advertisement---

ভারতে সোনার খনি বলতে এতদিন কোলার বা কয়েকটি নির্দিষ্ট এলাকার কথাই মাথায় আসত। কিন্তু এবার স্বর্ণখনির মানচিত্রে নতুন চমক হিসেবে উঠে এসেছে উড়িষ্যা! হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন—উড়িষ্যার বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ সোনার ভাণ্ডারের সন্ধান মিলেছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই খনিজ সম্পদ ঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে উড়িষ্যা খুব দ্রুত দেশের অন্যতম বড় স্বর্ণখনি কেন্দ্রে পরিণত হতে পারে।

কোথায় কোথায় মিলেছে সোনার হদিস?

উড়িষ্যার খনিজ এবং খনন মন্ত্রী বিভূতিভূষণ জেনা সম্প্রতি বিধানসভায় এই সোনার খনির হদিস পাওয়া নিয়ে আলোচনা করেছেন। প্রাথমিক গবেষণা মারফত জানা গিয়েছে সুন্দরগড়, নবরংপুর, আঙ্গুল ও কোরাপুট জেলার বেশ কিছু বিস্তীর্ণ অঞ্চলে সোনার বিশাল মজুত রয়েছে। এর পাশাপাশি মলকানগিরি, সংবলপুর ও বৌদ্ধ জেলাগুলিতেও সোনার খনি থাকার সম্ভাবনা দেখা গিয়েছে।

উড়িষ্যায় বিপুল পরিমাণ সোনার মজুতের সন্ধান পাওয়ার পর রাজ্যটি এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণখনি রাজ্যে পরিণত হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, কোলার গোল্ড ফিল্ডের পর এবার উড়িষ্যা তার অসাধারণ খনিজ সম্পদের কারণে জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

তবে বড় প্রশ্ন—এই সোনার খনিগুলোকে কীভাবে বাস্তবে কাজে লাগানো হবে? গোটা দেশ এখন তাকিয়ে আছে উড়িষ্যার দিকে। যদি এই অঞ্চলে বাণিজ্যিকভাবে সোনা উত্তোলন শুরু হয়, তাহলে ভারতের অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে যেতে পারে।

---Advertisement---
---Advertisement---

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

---Advertisement---