Homeচাকরি খবরIACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই বড় সুযোগ

IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই বড় সুযোগ

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সত্যিই বড় সুখবর! Indian Association for the Cultivation of Science (IACS), সেখানে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী চাকরির খোঁজ করছেন। তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত সুযোগ। এই পদে নিয়োগের পর মাসিক বেতন শুরু হবে প্রায় ১৮ হাজার টাকা থেকে। পাশাপাশি মিলবে বিভিন্ন ভাতা […]

- Advertisement -

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সত্যিই বড় সুখবর! Indian Association for the Cultivation of Science (IACS), সেখানে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী চাকরির খোঁজ করছেন। তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত সুযোগ। এই পদে নিয়োগের পর মাসিক বেতন শুরু হবে প্রায় ১৮ হাজার টাকা থেকে। পাশাপাশি মিলবে বিভিন্ন ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা। তাই যোগ্য প্রার্থীদের জন্য এটি হতে পারে একটি নিরাপদ ও স্থায়ী ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ সুযোগ। আর নিচে এই নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, নির্বাচন প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ

বিজ্ঞপ্তি নম্বর: IACS/ADVT/P/354
বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মূলত দুটি ক্যাটাগরীতে শূন্যপদ পূরণ করা হবে। নিচে বিস্তারিত বিবরণ দেওয়া হলো।

পদের নামশূন্যপদ
অ্যাসিস্ট্যান্ট (Assistant – Group B)৫টি (UR-2, EWS-1, OBC-2)
এমটিএস জেনারেল (MTS General – Group C)৫টি (UR-3, EWS-1, OBC-1

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার আগে প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এমটিএস (MTS – General) পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট (Assistant) পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকা বাধ্যতামূলক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজেও পারদর্শী হতে হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতা সংক্রান্ত বিষয়েও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। এমটিএস (MTS) পদের জন্য প্রার্থীদের কোনো পূর্ব কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। ফলে নতুন প্রার্থীরাও সহজেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে অ্যাসিস্ট্যান্ট (Assistant) পদের ক্ষেত্রে কিছুটা অভিজ্ঞতা প্রয়োজন—এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে কমপক্ষে ৫ বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ বা এস্টাব্লিশমেন্ট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

--Advertisement--

বয়সসীমা

বয়সসীমা সম্পর্কেও নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এমটিএস (MTS) পদের ক্ষেত্রে ১৫ মে ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট (Assistant) পদের জন্য একই তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় দেওয়া হবে।

বেতন

পদের নামবেতন ক্রম
অ্যাসিস্ট্যান্ট (Assistant – Group B)Level 7 (Basic Pay: ₹৪৪,৯০০)
এমটিএস জেনারেল (MTS General – Group C)Level 1 (Basic Pay: ₹১৮,০০০)

আবেদন প্রক্রিয়া

Indian Association for the Cultivation of Science (IACS)-এ আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে নিয়ে সেটি নিজের হাতে পরিষ্কারভাবে পূরণ করতে হবে এবং তার সঙ্গে একটি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত নথির সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স কপি ও নির্ধারিত আবেদন ফি-এর ডিমান্ড ড্রাফট একসঙ্গে একটি খামে ভরে নিতে হবে। খামের ওপর স্পষ্টভাবে “APPLICATION FOR THE POST OF (পদের নাম ও অ্যাডভান্স নম্বর)” লিখে তা ডাক বা কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো—The Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road, Jadavpur, Kolkata – 700032।

--Advertisement--

আবেদন ফি

আবেদন ফি শুধুমাত্র ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে জমা দিতে হবে। বিভিন্ন ক্যাটাগরির জন্য আবেদন ফি আলাদা।

ক্যাটাগরিআবেদন ফি
SC/ST এবং মহিলা প্রার্থী৫০০/-
অন্যান্য ক্যাটাগরি (UR, OBC, EWS)১০০০/-

প্রয়োজনীয় নথিপত্র

  • ছবিসহ ফিলাপ করা আবেদনপত্র।
  • সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট)।
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
  • ফটো আইডি প্রুফ (আধার কার্ড বা প্যান কার্ড)।
  • ডিমান্ড ড্রাফট।

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগের ক্ষেত্রে পদভেদে নির্বাচন প্রক্রিয়াও আলাদা রাখা হয়েছে। এমটিএস (MTS) পদের জন্য প্রার্থীদের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) দিতে হবে। মাধ্যমিক স্তরের ওপর ভিত্তি করে নেওয়া হবে এবং মোট নম্বর থাকবে ৫০—এর মধ্যে নিউমেরিক্যাল এবিলিটি ও রিজনিং থেকে ১৫ করে নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেস ও ইংরেজি ভাষা থেকে ১০ করে নম্বর নির্ধারিত রয়েছে। অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট (Assistant) পদের ক্ষেত্রে প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তাতে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে স্কিল টেস্টে অংশ নিতে হবে। এই দুটি ধাপ মিলিয়ে মোট ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে, যেখানে প্রতিটি ধাপের জন্য ৫০ নম্বর করে বরাদ্দ থাকবে।

আবেদনের শেষ তারিখ

তারিখ১৯শে এপ্রিল 2026 পর্যন্ত
download the official notificationlink provided here

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -