Homeপশ্চিমবঙ্গআবহাওয়াদক্ষিণবঙ্গে বাড়ছে শীত! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে বাড়ছে শীত! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

নভেম্বরের শেষে আবারও রাজ্য জুড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে (Weather Update)। কয়েকদিন আগে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত শীতের প্রভাব অনেকটাই কমে গিয়েছিল। সকাল-বিকেলের কুয়াশা বাড়ায় শীতপ্রেমীদের মনও একটু খারাপ হয়ে পড়েছিল। তবে অগ্রায়নের দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি বদলেছে—কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঠান্ডার দাপট ফিরে এসেছে, আর তাই আবহাওয়ায় ফিরছে সেই চেনা শীতের আমেজ। […]

- Advertisement -

নভেম্বরের শেষে আবারও রাজ্য জুড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে (Weather Update)। কয়েকদিন আগে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত শীতের প্রভাব অনেকটাই কমে গিয়েছিল। সকাল-বিকেলের কুয়াশা বাড়ায় শীতপ্রেমীদের মনও একটু খারাপ হয়ে পড়েছিল। তবে অগ্রায়নের দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি বদলেছে—কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঠান্ডার দাপট ফিরে এসেছে, আর তাই আবহাওয়ায় ফিরছে সেই চেনা শীতের আমেজ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলের কাছেও আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী দিনে আরও শক্তিশালী হতে পারে। যদিও এই দুই নিম্নচাপের সরাসরি প্রভাব এখনই বাংলায় পড়বে না। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জারি হয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা। তামিলনাডু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। চলুন, এবার দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকতে পারে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া (Weather Update)

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুষ্ক হাওয়ার কারণে সকালে এবং রাতে হালকা শীতের আমেজ অনুভূত হলেও দিনের বেলায় সেই ঠান্ডা মিলিয়ে যাবে। তাপমাত্রা প্রায় প্রতিদিনই ১ থেকে ২ ডিগ্রি ওঠানামা করতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে এই ক’দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বুলেটিনের শেষ আপডেট অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। তবে সকালের দিকে কুয়াশার প্রভাব বজায় থাকায় গাড়ি চালানো বা যাতায়াতে সামান্য সমস্যা হতে পারে।

--Advertisement--

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও শীতের কামড় বজায় থাকবে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে উত্তরের অন্যান্য জেলাতেও পারদের পতন লক্ষ্য করা গিয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তাই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে চলেছে। পাশাপাশি সকালে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও থাকছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানা গিয়েছে।

- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news